Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আলিফ আহমেদের হয়ে ভোট প্রচারে ফিরহাদ হাকিম

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আলিফ আহমেদের হয়ে ভোট প্রচারে ফিরহাদ হাকিম

Online Desk জুন 17, 2025
FIRHAD-PRACHAR.png

নিজস্ব প্রতিনিধি , নদিয়া : নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে ভোট প্রচারে এলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। আগামী উনিশে জুন নদীয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এদিন তৃণমূল প্রার্থীকে নিয়ে কালীগঞ্জের বিভিন্ন গ্রামে রোড শো করেন ফিরহাদ হাকিম এবং জুন মালীয়া।
আলিফা আহমেদের সমর্থনে ভোট প্রচারে ফিরহাদ হাকিম বলেন , আলিফার বাবা আমার অনেক পুরনো বন্ধু , বাবার অসম্পূর্ণ কাজই করবে আলিফা , তাই এই উপনির্বাচনে আপনাদেরই ওকে জয়ী করতে হবে ।
এরপর কালীগঞ্জ তৃণমূল প্রার্থী আলিফ আহমেদের সমর্থনে পথসভায় যোগদান তিনি। পথসভায় যোগ দিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কে আক্রমণ করেন ফিরহাদ হাকিম। এই নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, আগামী দিনে গোটা ভারতবর্ষকে বেচে দেবে এই বেচো মোদি।
আমেদাবাদের প্লেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে দায়ী করেন ফিরহাদ। এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু যদি বেসরকারিকরন না হত তাহলে একের পর এক দুর্ঘটনা ঘটতো না বলেই দাবি ববি হাকিমের। প্রত্যেকটা দুর্ঘটনায় যেভাবে মানুষের প্রাণ গেছে তার দায় কেন্দ্রকে নিতে হবে।
এখন দেখার ববি হাকিমের ভোট প্রচারের পর ২৩ শে জুন ওই বিধানসভার উপনির্বাচনের ভোট-গণনার দিন তৃণমূলের জয়ের ধারা বজায় থাকে কি না। তবে এই উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কালীগঞ্জ বিধানসভায় এসে পৌঁছেছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনীর সমন্বয়ে চলছে রুট মার্চ।

Post Views: 203

Continue Reading

Previous: কেমন হবে যদি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ দ্বিতীয় পর্ব তৈরি করা হয়? ‘সিমরণ’ জানালো তাঁর মতামত
Next: এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানে ফের বিভ্রাট, বাতিল উড়ান

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.