Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অবশেষে স্থায়ী চিকিৎসক পেল আলিপুরদুয়ারের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

অবশেষে স্থায়ী চিকিৎসক পেল আলিপুরদুয়ারের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

Online Desk জানুয়ারি 13, 2024
doctor.png

শঙ্কর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। কিন্তু গ্রামে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও ছিল না স্থায়ী চিকিৎসক। যার জেরে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তে হত এলাকাবাসীকে। অবশেষে স্থায়ী চিকিৎসক পেল আলিপুরদুয়ার ১ নং ব্লকের শালকুমার মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার চিকিৎসক দেবাঞ্জন বর্মণ এই হাসপাতালে যোগ দিয়েছেন। চিকিৎসকদের গ্রামীন হাসপাতালে আসার অনীহার কারণেই এতদিন চিকিৎসক পাওয়া যায়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর। অবশেষে দেবাঞ্জন বাবু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করার ইচ্ছে প্রকাশ করায় তাঁকে এই হাসপাতালে পোষ্টিং দেওয়া হয়েছে। ফুলের তোড়া দিয়ে দেবাঞ্জনবাবুকে সংবর্ধনা জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। চিকিৎসক দেবাঞ্জন বর্মণ বলেন, “আমি মানুষের সেবা করতে এখানে এসেছি। সকলের সহযোগিতা প্রয়োজন। সকলে সহযোগিতা করলে অবশ্যই মানুষকে পরিষেবা দিতে পারব।”

অবশেষে চিকিৎসক পেয়ে অনেকটাই নিশ্চিন্ত এলাকার মানুষ। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, তাঁরা চিকিৎসকের কথা বহুবার স্বাস্থ্য দপ্তরে জানিয়েছিলেন। অবশেষে চিকিৎসক আসায় সকলে খুশি।

Post Views: 76

Continue Reading

Previous: ফের একবার জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে
Next: শীতের রাতে হাতির তাণ্ডব,গৃহহীন ১৫ টি পরিবার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.