Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুনর্বাসনের দাবিতে সরব ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারেরা

পুনর্বাসনের দাবিতে সরব ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারেরা

Online Desk জানুয়ারি 12, 2024
alipurduar.png

শঙ্কর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : নদী গর্ভে মিশে গেছে ভিটে মাটি। মাথার ছাদ হারিয়ে ভাড়া বাড়িতেই দিন কাটছে জয়গাঁর ছোট মেচিয়া বস্তির মানুষজন। রাক্ষুসে তোর্ষা নদীর ভাঙ্গনে আজ তাঁরা সর্বহারা। ভাঙনের পর বছর পেরিয়ে গেছে। তিস্তা-তোর্য়া দিয়ে বয়ে গেছে কযেক কিউসেক জল. কিন্তু মেলেনি ক্ষতিপূরণ। এবার ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তুলে আলিপুরদুয়ারের জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। তাঁরা জানান, আরও ৭০ থেকে ৭৫ টি বাড়ি নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে। এদিন প্রায় শতাধিক মহিলা ও পুরুষ মিলে জেলা শাসকের কাছে তাদের দাবি নিয়ে স্মারকলিপি দিতে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় উপস্থিত হয়েছিলেন। এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হরকা বাহাদুর সুনার বলেন, “ ৪৫ টি বাড়ি দুই বছরে তলিয়ে গেছে। আরো ৭০ থেকে ৭৫ টি বাড়ি নদী গর্ভে যাওয়ার উপক্রম হয়েছে। এই অবস্থায় ভিটে মাটি হারিয়ে প্রচুর মানুষ ভাড়া বাড়িতে থাকছেন। জমি জায়গা নদী গর্ভে চলে যাওয়ায় সকলেই এখন দিন মজুরে পরিনত হয়েছেন। তাই আমরা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি তুলেছি।”

উল্লেখ্য, ভুটান থেকে ধেয়ে আসা তোর্সা নদী প্রতিবছর ডুয়ার্সের চা-বলয়ে ব্যাপক ধ্বংসলীলা চালায়। ২০২৩ -এ খরস্রোতা তোর্সার জলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ওই সব এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করতে সেনা নামানো হয়েছিল। আবার বর্ষা আসছে। তার আগেই এবার তোর্সার পারে থাকা মানুষেরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সরব হলেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ারের জেলা শাসক ।

Post Views: 219

Continue Reading

Previous: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার ২
Next: এজেন্সি দিয়ে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না : কাকলি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.