ওঙ্কার ডেস্ক : শহরকে দূষণমুক্ত রাখতে ছাদ বা ব্যালকনিতে বিকল্প চাষের উদ্যোগ — এই ভাবনাকেই আরও বাস্তবায়িত করতে নিউ টাউনের জৈব হাটে শনিবার দুপুরে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মশালা। আয়োজন করেছিল ‘সুস্থায়ী কৃষি পরিবার’। ‘শহরে জৈব যাপন’ শিরোনামের এই আলোচনায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী ও কৃষি গবেষক পূর্ণেন্দু বসু, রাজ্যসভার সাংসদ দোলা সেন, হুগলির কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক ড. সৈকত সাহা, প্রকল্প সহকারী সুদীপ রাহা, কৃষি বিশেষজ্ঞ রফিকুল আলম শাহানা, এবং ডি. আর. সি. এস. সি.-এর সৌরভ ঘোষ প্রমুখ।
আলোচনায় গুরুত্ব পায় শহুরে জীবনে ছাদচাষ ও জৈব পদ্ধতির প্রসার, প্লাস্টিকমুক্ত সমাজ গড়ে তোলা, এবং স্বনির্ভর জীবিকার সম্ভাবনা। বক্তারা জানান— সবুজ উদ্যোগই পারে আগামী প্রজন্মের জন্য স্বাস্থ্যকর ও টেকসই শহর গড়ে তুলতে।
