Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা, অরল্যান্ডোতে দাউদাউ করে জ্বলল মার্কিন বিমান

আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা, অরল্যান্ডোতে দাউদাউ করে জ্বলল মার্কিন বিমান

Online Desk এপ্রিল 22, 2025
Delta-Air-Lines.jpg

Delta Plane Catches Fire
H- আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা, অরল্যান্ডোতে দাউদাউ করে জ্বলল মার্কিন বিমান

ওঙ্কার ডেস্ক : ২০২৫ সালের শুরু থেকেই যেন একের পর এক দুঃসংবাদ। ফের আর একবার ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল আমেরিকা। ফ্লোরিডার অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ে ছোঁয়ার মুহূর্তেই আগুন ধরে গেল ডেল্টা এয়ার লাইনস(Delta Air Lines) –এর। একটি যাত্রীবাহী বিমানে। বিমানে তখন ২৮২ জন যাত্রী এবং ১০ জন বিমানকর্মী ছিলেন। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কের মধ্যেই শুরু হয় তৎপর উদ্ধার অভিযান।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার সকাল সওয়া ১১টা নাগাদ। আটলান্টার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ‘Delta Air Lines 1213’ নম্বর বিমানের। বিমানটি টারম্যাক থেকে রানওয়ের দিকে এগোতেই আচমকাই দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি ইঞ্জিনের টেলপাইপ। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাইলট বিমান থামিয়ে দেন। শুরু হয় জরুরি অবতরণের মতো উদ্ধার কাজ। এমার্জেন্সি স্লাইডের সাহায্যে যাত্রীদের দ্রুত বের করে আনা হয়। পরে তাঁদের টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং বিকল্প বিমানে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।

বিমানে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। আমেরিকার ফেডারেল এভিয়েশন অথরিটি (FAA) ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। Delta-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই পরিস্থিতিতে যাত্রীদের সহযোগিতা এবং ধৈর্যের জন্য আমরা কৃতজ্ঞ। যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।”

যদিও দুর্ঘটনায় কারও প্রাণহানির খবর নেই। তবে বারবার এমন ঘটনায় প্রশ্ন উঠছে, কতটা নিরাপদ আমেরিকার আকাশপথ ? প্রসঙ্গত, চলতি বছরই আমেরিকায় ঘটে গেছে মোট ৩৪টি বিমান দুর্ঘটনা। মৃত্যু হয়েছে অন্তত ১৩০ জনের। ডেল্টার ক্ষেত্রেও এই ঘটনা নতুন নয়। ফেব্রুয়ারিতে তাদের একটি বিমান উল্টে গিয়ে আহত হন ২০ জন। জানুয়ারিতেও ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় বাতিল হয় আর একটি উড়ান।

তবে কী মার্কিন যাত্রীবিমান পরিবহন আর নিরাপদ নয় ? প্রশ্ন তুলছে যাত্রীরা। দেশের অভ্যন্তরে একের পর এক এই ধরনের দুর্ঘটনা এখন বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Continue Reading

Previous: বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ মানুষ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন মে মাসে
Next: ফের সুটকেস-কাণ্ড, বাগুইহাটিতে উদ্ধার যুবতীর তিন টুকরো দেহ

সম্পর্কিত গল্প

fabiana-cabello_625x300_21_October_26.webp

নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-21.webp

১০ বছরের আগে মক্কা চুক্তি থেকে বেরোনোর পথ বন্ধ, বাঁধা পড়ল পাকিস্তান, সৌদি, তুরস্ক

Online Desk অক্টোবর 21, 2026
marco-rubio.jpg

ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ইতিবাচক থাকলে লাভ ভারতের! দিল্লিতে এসে বার্তা রুবিয়োর

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.