Skip to content
নভেম্বর 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নিন্দুকদের মুখে ছাই, হকারদের স্বনির্ভরতায় এগিয়ে বাংলা! বুলডোজার বিতর্কের মধ্যেই জাতীয় পুরস্কার পাচ্ছে রাজ্য

নিন্দুকদের মুখে ছাই, হকারদের স্বনির্ভরতায় এগিয়ে বাংলা! বুলডোজার বিতর্কের মধ্যেই জাতীয় পুরস্কার পাচ্ছে রাজ্য

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T121710.311.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: একদিকে হকার উচ্ছেদ নিয়ে টানাপোড়েন। অন্যদিকে রাস্তার হকারদের স্বনির্ভর করে তুলতে দেশের সেরা হয়ে উঠল বাংলা। PM SVANidhi প্রকল্পে সাফল্যের জন্য জাতীয় সম্মান পেতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সময়ে এই খবর বেশ তাৎপর্যপূর্ণ।

২০২০ সালের জুন মাসে চালু হয়েছিল এই কেন্দ্রীয় প্রকল্প। মূল লক্ষ্য ছিল রাস্তার হকারদের জামানত ছাড়া ব্যবসার জন্য ঋণ দেওয়া। এখন এই প্রকল্পে তিন ধাপে ঋণ মেলে, ১৫ হাজার, ২৫ হাজার এবং ৫০ হাজার টাকা। সময়মতো ঋণ শোধ করলে সুদের উপর ভর্তুকিও পাওয়া যায়।

এই প্রকল্পেই এবার রাজ্য বিভাগে প্রথমবার জাতীয় পুরস্কার পেতে চলেছে বাংলা। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর এবং SUDA-র জন্য এটি তৃতীয় ও চতুর্থ জাতীয় পুরস্কার।

আগামী ২০ নভেম্বর, সকাল ১১টায় নয়াদিল্লির ১৫ জনপথের ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজ্য ও বিভিন্ন পুরসভা মিলিয়ে ১০ সদস্যের একটি প্রতিনিধিদলকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। ১৭ নভেম্বরের মধ্যে তাঁদের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। হকার উচ্ছেদ বনাম হকারদের আর্থিক স্বনির্ভরতা, এই দুই বিপরীত ছবিকে সামনে রেখেই এখন আলোচনায় বাংলার এই জাতীয় পুরস্কার।

Continue Reading

Previous: পাকস্থলীতে গেঁথে ছিল ভাঙা ব্লেড! এসএসকেএমে দেড় ঘণ্টার ‘মিরাকেল’ অস্ত্রোপচারে বাঁচল একরত্তি, খরচ মাত্র ২ টাকা
Next: সরকারি চাকরির পরীক্ষায় আর দিতে হবে না আবেদন ফি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026

You may have missed

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.