Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ফের গণপিটুনিতে বাংলাদেশে মৃত হিন্দু যুবক, বাংলাদেশ বলছে, অমৃত মন্ডল ‘সন্ত্রাসী’

ফের গণপিটুনিতে বাংলাদেশে মৃত হিন্দু যুবক, বাংলাদেশ বলছে, অমৃত মন্ডল ‘সন্ত্রাসী’

Online Desk ডিসেম্বর 26, 2025
amrito.jpg

ওঙ্কার ডেস্কঃ উত্তপ্ত বাংলাদেশে দীপু মৃত্যুর নৃশংসতা, ভয়াবহতা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আবারও বাংলাদেশের রাজবাড়ি জেলায় গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক হিন্দু যুবকের। বুধবার গভীর রাতে পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। মৃতের নাম অমৃত মণ্ডল। তবে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী বাংলাদেশ সরকার এই ঘটনাকে দীপু দাস হত্যাকাণ্ডের সঙ্গে মেলাতে দেয়নি। তাদের স্পষ্ট কথা – এটি সাম্প্রদায়িক হামলা নয়। যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ রয়েছে।
কে এই অমৃত মণ্ডল? পুলিশের বক্তব্য অনুযায়ী, অমৃত মণ্ডল দীর্ঘদিন ধরেই এলাকায় দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে অন্তত দুটি মামলা ছিল, যার মধ্যে একটি খুনের মামলাও রয়েছে। জানা গিয়েছে, অমৃত নিজের নামেই একটি দল গড়ে তুলেছিলেন। যাদের বিরুদ্ধে ভয় দেখানো, চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কাজের একাধিক অভিযোগ রয়েছে। এই ঘটনায় অমৃতের ঘনিষ্ঠ সহযোগী মহম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
উত্তপ্ত বাংলাদেশে একের পর এক ঘটনা সামনে আসছে। অমৃত মন্ডলের মৃত্যুর দিনই আরেকটি ঘটনা সামনে এসেছে। ঢাকার একটি ফ্লাইওভারের নীচে চায়ের দোকানে বসে থাকা এক যুবকের দিকে বোমা ছোড়া হলে তিনি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। মৃতের বয়স ২০ কিংবা ২২ বছরের মধ্যে। পদ্মাপাড়ে একের পর এক ঘটনার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওসমান হাদির মৃত্যুর পর একাধিক এলাকায় অশান্তি ছড়ায়। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস জানিয়েছেন, এই সমস্ত ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই একাধিক গ্রেফতারি হয়েছে। বাংলাদেশের সরকার সুস্পষ্টভাবে এটাই জানাতে চাইছে, যে কোনও ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড, গণপিটুনি বা সহিংসতা সরকার কোনভাবেই সমর্থন করে না। তবে সমালোচকদের দাবি, বাংলাদেশের পরিস্থিতি অন্য কথা বলছে।

Post Views: 196

Continue Reading

Previous: নাইজেরিয়ায় জঙ্গিঘাঁটিতে এয়ারস্ট্রাইক আমেরিকার, ট্রাম্প বললেন, ‘মেরি ক্রিসমাস’
Next: ফের টরেন্টোয় খুন ভারতীয় ছাত্র, শোক প্রকাশ করল ভারতীয় কনস্যুলেট

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.