Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দীর্ঘ টালবাহানার পর চাকরি পেলেন অনামিকা রায়

দীর্ঘ টালবাহানার পর চাকরি পেলেন অনামিকা রায়

Online Desk সেপ্টেম্বর 21, 2023

অরূপ পোদ্দার, শিলিগুড়ি:
দীর্ঘ তালবাহানার পর অবশেষে শিক্ষিকা হিসাবে স্কুলে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়। বৃহস্পতিবার রাজগঞ্জের হরিহর হাই স্কুলে তিনি চাকরিতে যোগদান করেন। অনামিকার চাকরি পাওয়ার লড়াইটা সহজ ছিল না। প্রথমে চাকরি পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তিনি অনেক দিন চাকরি করলেও শিলিগুড়ি মহকুমার ববিতা সরকার চাকরিটা তার প্রাপ্য বলে আদালতের দ্বারস্থ হন। আইনি লড়াইয়ের পর পরেশ অধিকারীর মেয়ের চাকরিটা পান ববিতা সরকার। কিছুদিন পরে শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় ওই ববিতা সরকারের চাকরিটা তার প্রাপ্য বলে আইনের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চাকরি চলে যায় ববিতা সরকারের। প্রায় চার মাস আগে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনামিকাকে স্কুলের চাকরিতে নিয়োগ করার নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশের পর প্রায় চার মাস কেটে গেলেও নিয়োগপত্র হাতে না পাওয়ায় অনামিকা ফের আইনজীবী মারফত বিষয়টি হাইকোর্টের গোচরে আনেন।
এদিকে, চাকরি দিতে এত সময় লাগছে কেন তা জানতে মধ্যশিক্ষা পর্ষদের কাছে হলফনামা চেয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পর্ষদ থেকে আদালতকে জানানো হয় বুধবারের মধ্যে অনামিকা রায়কে নিয়োগপত্র দেওয়া হবে। সেই মতো অনামিকা মঙ্গলবার কলকাতায় গিয়ে নিয়োগপত্র নিয়ে আসেন।বৃহস্পতিবার সেই নিয়োগপত্র নিয়ে স্কুলে যোগদান করেন।
অনামিকা বলেন, চাকরি পাওয়ার লড়াইটা সহজ ছিল না। তবে পরিবারসহ সকলেই আমাকে সহযোগিতা করেছেন অবশেষে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় খুব ভালো লাগছে।
উল্লেখ্য অনামিকা রায় একজন রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক। রাজগঞ্জের হরিহার হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিকাল সায়েন্স পড়াবেন তিনি।

Post Views: 96

Continue Reading

Previous: নাগাল্যান্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৮
Next: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি বেড়েছে মশার উপদ্রব? খোঁজ নিলেন ডেপুটি মেয়র

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.