Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কানাডায় ফের ভারতীয় বংশোদ্ভূত যুগলকে গুলি করে খুন, তিন সপ্তাহে তিন হত্যা!

কানাডায় ফের ভারতীয় বংশোদ্ভূত যুগলকে গুলি করে খুন, তিন সপ্তাহে তিন হত্যা!

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-32.webp

ওঙ্কার ডেস্ক: কানাডায় ফের ভারতীয় বংশোদ্ভূত এক যুগলকে গুলি করে হত্যার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে সারে শহরে। এই নিয়ে তিন সপ্তাহের মধ্যে কানাডায় তিন জন ভারতীয় বংশোদ্ভূত খুন হলেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, নিহতরা হলেন গগনপ্রীত রেহাল (২৩) এবং সুখজিৎ কৌর (২৪)। গত ১৫ নভেম্বর স্থানীয় সময় রাত ১০টা ৩৮ মিনিটে তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

সারে পুলিশের বিবৃতি অনুযায়ী, ওয়ালমার্টের একটি স্টোরের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় এক ব্যক্তি যুগলকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি। পুলিশ জানতে পেরেছে, ওই দুজন ডেল্টা এলাকায় থাকতেন।

এক মার্কিন প্রতিবেদন অনুযায়ী, গগনপ্রীতকে পুলিশ শনাক্ত করতে পেরেছে। কারণ তাঁর বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত একটি মামলা রয়েছে। তবে সুখজিৎ কৌরের বিষয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সারেতেই ভারতীয় বংশোদ্ভূত এক তরুণের ঝলসানো দেহ উদ্ধার হয়েছিল। মৃত তরুণের নাম তুষার শর্মা (২৫)। তিনি সারেতে থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ২৯ অক্টোবর স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ ল্যাংলের রলিনসন ক্রেসেন্ট এলাকায় একটি গাড়িতে আগুন জ্বলতে দেখেন অন্য গাড়িচালক ও স্থানীয়রা। তাঁরা সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর পর গাড়ির ভিতর থেকে ঝলসে যাওয়া একজনের দেহ উদ্ধার হয়। তদন্তকারীদের সন্দেহ, এটি পরিকল্পিত খুনের ঘটনা। তবে কেন বার বার ভারতীয় বংশোদ্ভূতদের নিশানা করা হচ্ছে, তার পিছনে কী কারণ রয়েছে, তা নিয়ে রহস্য বাড়ছে।

Continue Reading

Previous: কবিতা : ভক্ত গোপাল ভট্টাচার্য
Next: ঘাসফুল প্রতীক-বিতর্কে নয়া মোড়, এবার ঋতব্রত ও অরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের কালীঘাট থানায়!

সম্পর্কিত গল্প

New-Project-40.webp

ফের কালি লেপে দেওয়া হল রবীন্দ্রনাথের ছবিতে! ১৬ দিনের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা বাংলাদেশে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026

You may have missed

New-Project-40.webp

ফের কালি লেপে দেওয়া হল রবীন্দ্রনাথের ছবিতে! ১৬ দিনের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা বাংলাদেশে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-38.webp

বিশ্ব বাংলা লোগোর জায়গায় এবার বসবে বজরংবলীর মূর্তি, ২৭ নভেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk নভেম্বর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.