Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অনুব্রত মণ্ডলের অকথ্য হুমকি-কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে তলব মহিলা কমিশনের

অনুব্রত মণ্ডলের অকথ্য হুমকি-কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে তলব মহিলা কমিশনের

Online Desk জুন 25, 2025
amandeep.jpg

ওঙ্কার ডেস্ক: বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল পুলিশ আধিকারিককে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার। সেই ঘটনায় এবার দেশের জাতীয় মহিলা কমিশন তলব করল বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে। আগামী ১ জুলাই তাঁকে দিল্লিতে কমিশনের দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মে একটি অডিও প্রকাশ্যে আসে। যেখানে শোনা যায় বীরভূমের বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন অনুব্রত মণ্ডল। অভিযোগ, ফোনে ওই পুলিশ আধিকারিকের স্ত্রী ও মা’কে নিয়ে কু কথা বলেন অনুব্রত মণ্ডল। সেই ঘটনায় জাতীয় মহিলা কমিশন জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করে। বীরভূম জেলা পুলিশ সুপার রিপোর্টও পাঠান। কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন। কমিশনের তরফে আবার চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রশ্ন তোলা হয়, অনুব্রত মণ্ডলের ফোন কেন বাজেয়াপ্ত করা হয়নি? কেষ্টর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ করা হলেও, কেন বাইরে ছিলেন তিনি। এ ছাড়াও আরও একাধিক প্রশ্ন তোলা হয় সেই চিঠিতে।

মঙ্গলবার পুলিশ সুপারকে যে চিঠি দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে সেখানে তাঁকে ১ জুলাই হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে তিনি যদি না যেতে পারেন সেক্ষেত্রে বোলপুরের এসডিপিও রিকি আগারওয়ালকে পাঠাতে হবে। কেউ যদি না যায় সেক্ষেত্রে কমিশন আইনি ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

Post Views: 88

Continue Reading

Previous: ‘ম্যাক্সিমাম প্রেসার’ থেকে সরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিনকে ইরানি তেল কিনতে উৎসাহ ট্রাম্পের
Next: ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়, কোথায় কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.