Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘ম্যাক্সিমাম প্রেসার’ থেকে সরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিনকে ইরানি তেল কিনতে উৎসাহ ট্রাম্পের

‘ম্যাক্সিমাম প্রেসার’ থেকে সরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিনকে ইরানি তেল কিনতে উৎসাহ ট্রাম্পের

Online Desk জুন 25, 2025
TRUMP-XI.png

ওঙ্কার ডেস্ক: প্রায় দু’সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে ইরান-ইজরায়েল যুদ্ধবিরতির ঘোষণা বিশ্বজুড়ে যখন স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে, ঠিক তখনই আমেরিকার ‘ইরাননীতি’তে নজিরবিহীন মোড় দেখা গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যালে’ ঘোষণা করলেন, চিন আবার ইরান থেকে তেল কিনতে পারে, এবং তিনি চান চিন যেন আমেরিকার থেকেও বেশি তেল কেনে। এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে। ট্রাম্প ইরানের উপর লাগানো ম্যাক্সিমাম প্রেশার নীতির বিপরীতে গিয়ে এই মন্তব্য করাকে ঘিরে বেশ শোরগোল পরে গেছে। এর আগে ট্রাম্প প্রশাসন সরাসরি ইরান-চিন তেল বাণিজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়েছিল। এমনকি মাত্র এক মাস আগেই আমেরিকার তরফে নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছিল চিনের আমদানিকারক সংস্থাগুলোর বিরুদ্ধে। অথচ এই ঘোষণার পর থেকেই মনে করা হচ্ছে, ট্রাম্প হয়তো ইরানকে ধীরে ধীরে নিষেধাজ্ঞার জাল থেকে বের করার পথ তৈরি করছেন। চিন ইতিমধ্যেই ইরান থেকে ব্যাপক হারে তেল আমদানি করে থাকে। গত এপ্রিলেই তারা দৈনিক প্রায় ১৩ লক্ষ ব্যারেল ইরানি তেল কিনেছে, যা ইরানের তেল রপ্তানির একটা বড় অংশ। তেল কেনায় চিনকে উৎসাহিত করে ট্রাম্প হয়তো কৌশলগত দিক থেকে রাশিয়া এবং চিনের ঘনিষ্ঠতা ভাঙার চেষ্টা করছেন বলেই মনে করছেন আন্তর্জাতিক কূটনীতিবিদেরা। আবার অনেকে বলছেন, এটি একটি রাজনৈতিক চাল, যা তাঁর নির্বাচনী প্রচারে ব্যবহার করা হবে। ট্রাম্প বলছেন, ইরানে শাসক পরিবর্তন চান না তিনি, কারণ তা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আবার কিছুদিন আগেই তিনি বলেছিলেন, ইরানে ‘রেজিম চেঞ্জ’-এর প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, বিশ্ববাজার ইতিমধ্যেই এই বার্তার প্রভাব টের পেয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পর ব্রেণ্ট ক্রুডের দাম এক ধাক্কায় ৫.৬% কমে গেছে। সব মিলিয়ে, ইরান-ইজরায়েল যুদ্ধবিরতির জেরে শান্তির সম্ভাবনা তৈরি হলেও ট্রাম্পের চিন-ইরান ঘনিষ্ঠতার প্রতি এই হঠাৎ উৎসাহ বিশ্ব রাজনীতিতে আমেরিকার অবস্থান ও কূটনৈতিক ভবিষ্যৎ নীতি নিয়ে গভীর অনিশ্চয়তার বার্তা দিচ্ছে।

Continue Reading

Previous: “নিজেকে ভাগ্যবান মনে হয়…….” কেন এমন মন্তব্য বলি অভিনেতা রাজকুমার রাও’ এর?
Next: অনুব্রত মণ্ডলের অকথ্য হুমকি-কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে তলব মহিলা কমিশনের

সম্পর্কিত গল্প

france.jpg

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-28.webp

অভিবাসী ইস্যুতে ফ্রান্সকে নিশানা ট্রাম্পের, ‘হাস্যকর মন্তব্য’, পাল্টা জবাব ম্যাক্রোঁর

Online Desk অক্টোবর 22, 2026
shashi-tharoor.jpg

রাহুলের বিদেশ সফর নিয়ে প্রশ্ন থারুরকে, শশীর জবাব ‘আমি ট্রাভেল এজেন্ট নই’!

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

২২ অক্টোবর কেমন যাবে ১২টি রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল

Online Desk অক্টোবর 22, 2026
france.jpg

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-28.webp

অভিবাসী ইস্যুতে ফ্রান্সকে নিশানা ট্রাম্পের, ‘হাস্যকর মন্তব্য’, পাল্টা জবাব ম্যাক্রোঁর

Online Desk অক্টোবর 22, 2026
shashi-tharoor.jpg

রাহুলের বিদেশ সফর নিয়ে প্রশ্ন থারুরকে, শশীর জবাব ‘আমি ট্রাভেল এজেন্ট নই’!

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.