Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “নিজেকে ভাগ্যবান মনে হয়…….” কেন এমন মন্তব্য বলি অভিনেতা রাজকুমার রাও’ এর?

“নিজেকে ভাগ্যবান মনে হয়…….” কেন এমন মন্তব্য বলি অভিনেতা রাজকুমার রাও’ এর?

Online Desk জুন 25, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরি হচ্ছে সে খবর পাওয়া গিয়েছিল আগেই। বাংলার ‘দাদার’ চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। রাজকুমারকে নিয়ে দাদার মন্তব্য ছিল, “রাজকুমার ভীষণ উঁচু দরের অভিনেতা। আমার মনে হয়, রাজকুমার আমার চরিত্র হয়ে উঠতে পারবেন। তাই ওঁকেই আমার পছন্দ।” তিনি সব রকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতাও। তিনি বলেন, “এত বড় মাপের এক ব্যক্তির চরিত্রে আমাকে ভাবা হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে হয়।” তবে এ চরিত্র নিয়ে তাঁর মনে বিস্তর ভয় জমা হয়েছে, সে কথাও জানিয়েছেন। পর্দায় বাংলার মহারাজকে ফুটিয়ে তোলা দায়িত্ব রয়েছে তাঁর ওপর।
নিজের চরিত্র নিয়ে রাজকুমার ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। জানিয়েছেন, তাঁর বাংলা উচ্চারণ ত্রুটিমুক্ত নয়। এ জন্য তিনি স্ত্রী পত্রলেখার কাছে বাংলা উচ্চারণও শিখছেন। জীবনীছবি নিয়ে সৌরভ নিজে কথা বলার পরই এ বিষয়ে মুখ খোলার সাহস পেয়েছেন বলেও জানিয়ে দিয়েছেন রাজকুমার।
শুধু অভিনয় নয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সহ ক্রিকেটের পরিভাষাতেও তাঁকে নিখুঁত করতে হবে। অভিনয়ের কোনও দিকে যাতে খামতি না থাকে সে দিকেও নজর রাখতে হবে। রাজকুমারের কথায়, “দাদা অনেক বড় দায়িত্ব আমাকে দিয়েছেন। তবে এটা বুঝতে পারছি, পুরো কাজটাই যথেষ্ট উপভোগ করব।”
ছবি তৈরি হয়ে মুক্তি পাওয়া সময় সাপেক্ষ, সেই কথা সৌরভের মতো রাজকুমারও জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী বছরে শুটিং শুরু হতে পারে। অর্থাৎ, নিজেকে তৈরি করে নেওয়ার জন্য সময় রয়েছে অভিনেতার হাতে। আগামী বছরের শেষে ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Post Views: 205

Continue Reading

Previous: ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি শুভাংশুর, ‘আমার জন্য অপেক্ষা করো’, বার্তা পরিবারকে
Next: ‘ম্যাক্সিমাম প্রেসার’ থেকে সরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিনকে ইরানি তেল কিনতে উৎসাহ ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.