Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি শুভাংশুর, ‘আমার জন্য অপেক্ষা করো’, বার্তা পরিবারকে

৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি শুভাংশুর, ‘আমার জন্য অপেক্ষা করো’, বার্তা পরিবারকে

Online Desk জুন 25, 2025
astro-ee.jpg

ওঙ্কার ডেস্ক: মহাকাশে আরও এক ভারতীয়। ৪১ বছর পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পরে তিনিই দ্বিতীয় ভারতীয় হিসেবে এই ইতিহাস গড়লেন। বুধবার ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় স্পেসএক্সের ড্রাগন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুভাংশুদের এই অভিযান শুরু হয়।

ঐতিহাসিক এই যাত্রার কয়েক ঘন্টা আগে তাঁর পরিবারকে বার্তা পাঠিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সেই বার্তায় বলা হয়েছে, ‘কেবল আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি।’ প্রায় ২৮ ঘন্টার যাত্রার পর অ্যাক্সিওম ৪ ক্রু বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবে বলে খবর। এই মিশন নিয়ে শুভাংশু বলেন, ‘আমি শুধু যন্ত্রপাতি নয়, সঙ্গে নিয়ে যাচ্ছি একশো কোটির স্বপ্ন। এই যাত্রা আমার কাছে শুধু পেশাগত নয়, এক বিশাল দায়িত্ব।’ নবীন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘আমার গল্প যদি অন্তত একজনের জীবন বদলাতে সাহায্য করে, সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।’

মহাকাশ থেকে শুভাংশু শুক্লা দেশবাসীর উদ্দেশে বলেন, ‘নমস্কার, আমার প্রিয় দেশবাসী! কী অসাধারণ যাত্রা! ৪১ বছর পর আমরা আবারও মহাকাশে ফিরে এসেছি। এটা একটা অসাধারণ যাত্রা। আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবী প্রদক্ষিণ করছি। আমার কাঁধে থাকা তিরঙ্গা আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি আপনাদের সকলের সঙ্গে রয়েছি।’

উলেখ্য, অ্যাক্সিওম মিশন ৪ এর নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। ভারতের শুভাংশু শুক্লা ছাড়াও এই মহাকাশ অভিযানে সামিল রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু। নাসা, ইসরো, ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতো আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলো যৌথ ভাবে এই মহাকাশ অভিযান করেছে।

Post Views: 223

Continue Reading

Previous: আসানসোল থেকে উদ্ধার ২৬ কেজি গাঁজা, গ্রেফতার ২ মহিলা
Next: “নিজেকে ভাগ্যবান মনে হয়…….” কেন এমন মন্তব্য বলি অভিনেতা রাজকুমার রাও’ এর?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.