Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের ডানা ছাঁটা হল অনুব্রতর, ডাকতে পারবেন না কোনও মিটিং মিছিল

ফের ডানা ছাঁটা হল অনুব্রতর, ডাকতে পারবেন না কোনও মিটিং মিছিল

Online Desk মে 18, 2025
mamata-anubrata.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: দুদিন আগে অর্থাৎ শুক্রবার জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। এই ঘটনার পর এবার অনুব্রতকে নির্দেশ দেওয়া হল, কোনও ধরণের মিটিং মিছিল না ডাকার জন্য। রবিবার তাঁকে এই নির্দেশ দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার তৃণমূলের বীরভূম জেলার কোর কমিটির বৈঠক বসেছিল। সেই বৈঠকে ছিলেন গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলও। জোড়াফুল শিবির সূত্রে খবর, সেই বৈঠক চলাকালীন আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন অনুব্রত মণ্ডলকে। তৃণমূল সুপ্রিমো তাঁকে নির্দেশ দেন, কোনও মিটিং মিছিল আর না যেন তিনি ডাকেন। তৃণমূলের কোনও কর্মসূচির আয়োজন করতে হলে, তা করবেন জেলায় দলের চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, জেলা সভাপতি পদে থাকাকালীন সময়ে বীরভূমের তিনটি জায়গায় মিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষিত মিছিলে অনুমোদন দিয়েছেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, এবার থেকে মিটিং বা মিছিল ডাকার হলে তা ডাকবেন আশিস।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসকদল। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে সংগঠন সাজানো গোছানো শুরু করেছে জোড়াফুল শিবির। অনুব্রতর সঙ্গে আরও এক নেতাকে জেলা সভাপতি পদ থেকে শুক্রবার অপসারণ করা হয়েছে, তিনি হলেন উত্তর কলকাতা জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Post Views: 78

Continue Reading

Previous: চাকরিহারা শিক্ষককর্মীদের বিক্ষোভে যোগ দেবে দৃষ্টিহীন ও বিশেষ সক্ষম চাকরিহারা শিক্ষকরা
Next: বনগাঁ জেলায় তৃনমূলের রদবদল , সরিয়ে দেওয়া হল শ্যামল রায়কে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.