Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হকার-উচ্ছেদের বিরুদ্ধে পথে APDR

হকার-উচ্ছেদের বিরুদ্ধে পথে APDR

Online Desk জুলাই 10, 2024
APDR.png

শেখ এরশাদ, কলকাতা : দিকে দিকে হকার-উচ্ছেদের ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে. বেআইনিভাবে ফুটপাথ দখল ও অবৈধ নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয় ওঠে প্রশাসন. জেলায় জেলায় শুরু হয় হকার উৎখাত অভিযান. এই ঘটনার প্রতিবাদ করে পথে নামে বিভিন্ন হকার সংগঠন. সরব হয় বিরোধীরাও.

বুধবার বিভিন্ন গণ সংগঠন এবং APDR-এর যৌথ উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়. কলেজ স্ট্রিট থেকে কলকাতা পৌরসভা পর্যন্ত এই মিছিল হয়. প্ল্যাকার্ড-পোস্টার হাতে মিছিলে পা মেলান অসংখ্য মানুষ. পোস্টারে লেখা, শপিং মল ও অনলাইন কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থে রাজ্যজুড়ে হকার ও ছোট দোকানদার উচ্ছেদের সরকারি ষড়যন্ত্রের বিরোধিতা করুন. পশ্চিমবঙ্গে বুলডোজার সংস্কৃতি আমদানি করা চলবে না

 
প্রসঙ্গত, অবৈধ হকার ও অবৈধ নির্মাণ নিয়ে কড়া মনোভাব দেখান রাজ্যের প্রসাশনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একেবারে নবান্নে বৈঠক ডেকে দলের কাউন্সিলর থেকে ছোট বড় নেতাদের সাবধান করেন তিনি। এমনকি পুলিশ প্রশাসনকেও কড়া কথা শোনান মুখ্যমন্ত্রী। এরপরই মাঠে নেমে পড়ে পুলিশ প্রসাশন।
তবে, দিকেদিকে হকার-উৎখাতের প্রতিবাদের পরেই পুলিশ-প্রশাসনকে এক মাস সময় বেঁধে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. এই এক মাসের মধ্যে সকল অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে, এমনটাই নির্দেশ তাঁর. শেষ পর্যন্ত এই জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার.

Post Views: 69

Continue Reading

Previous: রানাঘাটে বিজেপির নির্বাচনী বুথ ভাঙচুর
Next: কাশমূলি কলেজ স্ট্যান্ডে গাড়ী দাঁড় করাবার দাবিতে বিক্ষোভ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.