Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আরাবল্লিতে নতুন করে খননের লিজ দেওয়া যাবে না, বিতর্কের পর রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের

আরাবল্লিতে নতুন করে খননের লিজ দেওয়া যাবে না, বিতর্কের পর রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের

Online Desk ডিসেম্বর 25, 2025
aravalli.jpg

ওঙ্কার ডেস্ক: আরাবল্লি পার্বত্য অঞ্চলে নতুন করে খননের কোনও লিজ দেওয়া যাবে না, বৃহস্পতিবার সংশ্লিষ্ট রাজ্যগুলিকে এমন নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
আরাবল্লি পাহাড় ও পর্বতমালার সংজ্ঞা নির্ধারণ নিয়ে সম্প্রতি নতুন নিয়মের কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। যা নিয়ে বিতর্ক চলছে, তার মাঝেই কেন্দ্রীয় সরকার এই নির্দেশ দিল, যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘সংরক্ষণ ও সুরক্ষার স্বার্থে দিল্লি থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত আরাবল্লি পর্বতমালায় অবৈধ খনন রুখতে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক রাজ্যগুলিকে এই পার্বত্য অঞ্চলে যে কোনও ধরণের নতুন খননের লিজ দেওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছে।’ এই নিষেধাজ্ঞা সমগ্র আরাবল্লি জুড়ে প্রযোজ্য বলে জানানো হয়েছে। এই নির্দেশের উদ্দেশ্য, গুজরাট থেকে জাতীয় রাজধানী অঞ্চল পর্যন্ত বিস্তৃত পার্বত্য অঞ্চল আরাবল্লিকে সুরক্ষিত করা এবং খননের কার্যক্রম বন্ধ করা। ইতিমধ্যেই খননের জন্য নিষিদ্ধ করা হয়েছে আরাবল্লির বিস্তীর্ণ এলাকা। তার পাশাপাশি বাস্তুসংস্থান, ভূতাত্ত্বিক এবং ভূদৃশ্য-স্তরের বিবেচনার ভিত্তিতে সমগ্র আরাবল্লিতে অতিরিক্ত এলাকা চিহ্নিত করার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনকে বলা হয়েছে সরকারের তরফে, যেখানে খনির কাজ নিষিদ্ধ করা উচিত।

উল্লেখ্য, সম্প্রতি আরাবল্লি পর্বতের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রস্তাবিত সংজ্ঞা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, বরং ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূখণ্ডকেই কেবলমাত্র আরাবল্লি পাহাড় বলে গণ্য করা হবে। গত মাসে কেন্দ্রের সেই নির্দেশে সিলমোহর দেয় ভারতের সুপ্রিম কোর্ট। যার পর থেকে আন্দোলনে নামেন বহু মানুষ।

Post Views: 86

Continue Reading

Previous: ‘দেরি হয়ে গেছে’ ছবির দেরি হয়ে যায়নি, ২৫দিনের সাফল্যে কেক কেটে উদযাপন
Next: এসআইআর শুনানিতে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য ! জানাল কলকাতা হাইকোর্ট, সিদ্ধান্তের ভার কমিশনের উপর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.