Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দেরি হয়ে গেছে’ ছবির দেরি হয়ে যায়নি, ২৫দিনের সাফল্যে কেক কেটে উদযাপন

‘দেরি হয়ে গেছে’ ছবির দেরি হয়ে যায়নি, ২৫দিনের সাফল্যে কেক কেটে উদযাপন

Online Desk ডিসেম্বর 25, 2025
FotoJet-1.jpg

সহেলী বিশ্বাস: মুক্তি পেয়েছে সপ্তাশ্ব বসু-র পরিচালনায় ‘দেরি হয়ে গেছে’ ছবি। বহু বছর পর ফের বড় পর্দায় জুটি বেঁধেছেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। ১৯৮২ সালে ‘খারিজ’ ছবিতে প্রথম জুটি বেঁধে গেছিলেন তারকাজুগল। ইতিমধ্যেই এই ছবি পার করেছেন ২৫দিন। স্মৃতি, আবেগ, প্রেম ও রহস্যের মেলবন্ধনে তৈরি এই ছবির গল্প বুনেছেন পরিচালক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর, সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অপালা চৌধুরী এবং অরিজিৎ দত্ত (দাদুল দা)-কে।
ছবির গল্প অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ঋষিকে ঘিরে, যিনি বহু বছর আগের হারিয়ে যাওয়া প্রেমের টানে ভুয়ো পরিচয়ে বোলপুরে যান সেই চরিত্রে দেখা গিয়েছে অঞ্জন দত্ত এবং সেখানে হোমস্টে মালিক সঙ্ঘমিত্রার মুখোমুখি হন যাঁর ভূমিকায় মমতা শঙ্কর। ১৯৮০-এর দশকের কলকাতায় শুরু হওয়া এক অসমাপ্ত প্রেমের স্মৃতি বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে মিশে ছবির আবেগী পরিসরকে আরও গভীর করে তোলে। সাহিত্য ও শিল্পমনস্ক সায়ন্তী চরিত্রে অপালা চৌধুরী গল্পে নিয়ে আসেন এক নরম, সংবেদনশীল আবহ, আর ঋষির বন্ধু ও প্রাক্তন পুলিশ অফিসার ত্বরিত চরিত্রে অরিজিৎ দত্ত বন্ধুকে জীবনের নতুন পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগান। জীবনের নানা ক্ষেত্রে দেরি করে ফেলার যন্ত্রণা, অনুশোচনা ও ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাই ‘দেরি হয়ে গেছে’ ছবির মূল সুর, যার ক্লাইম্যাক্সে উজান চট্টোপাধ্যায়ের বিশেষ উপস্থিতি যোগ করেছে এক রহস্যময় মোড়।
ছবির সাফল্য প্রসঙ্গে অঞ্জন দত্ত জানিয়েছেন, এই ছবির হৃদয়ে রয়েছে এক নিষ্পাপ আবেগ যা বড় পর্দায় অনুভব করার মতো। মমতা শঙ্করের মতে রহস্যে মোড়া এই প্রেমের গল্প দর্শকদের বহু মুহূর্তে শিহরণ দেবে। এই ২৫দিনের উদযাপনে হাজির হয়েছিলে খোদ মমতা শঙ্কর, অপলা চৌধুরী, এবং প্রযোজক অভিনেতা সুপ্রতীম রায়। এদিন সকল কলাকুশলীরা কেক কেটে সাফল্য উদযাপন করেন।

Post Views: 224

Continue Reading

Previous: নতুন বছরে নতুন লুকে রাহুল মজুমদার, জি বাংলার হাত ধরে আবার ধারাবাহিকে ফিরছেন অভিনেতা
Next: আরাবল্লিতে নতুন করে খননের লিজ দেওয়া যাবে না, বিতর্কের পর রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
shubhendu.png

দুর্গাপুজোর আগে বেতন সহ ডিএ দিতে পারে রাজ্য; ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 28, 2026

You may have missed

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.