Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন বছরে নতুন লুকে রাহুল মজুমদার, জি বাংলার হাত ধরে আবার ধারাবাহিকে ফিরছেন অভিনেতা

নতুন বছরে নতুন লুকে রাহুল মজুমদার, জি বাংলার হাত ধরে আবার ধারাবাহিকে ফিরছেন অভিনেতা

Online Desk ডিসেম্বর 25, 2025
tfrg.png

ওঙ্কার ডেস্ক: কিছুদিন আগে হঠাৎই শেষ হয় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে শেষের দিকে আদিত্য রূপে নতুন যাত্রা শুরু করেছিলেন রাহুল মজুমদার। দর্শকদের ভালবাসায় মাত্র কয়েক দিনের মধ্যেই তা জনপ্রিয় হয়ে ওঠে। তবে রাহুল অনুরাগীদের জন্য এবার দারুন সুখবর। নতুন বছরে নতুন রূপে রাহুলকে জি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। তেমনটাই গুঞ্জন চলছে যে স্টার জলসার পর এবার জি বাংলার নায়ক হয়ে ফিরছেন রাহুল।
জানা গিয়েছে, এই ধারাবাহিকে রাহুলকে দেখা যেতে চলেছে একদম নতুন লুকে। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের চরিত্রে দেখা যাবে রাহুলকে। সেই কারণেই তাঁর লুক হতে চলেছে সম্পূর্ণ অন্য রকম। এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেতার তরফে কিছুই জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, বছর শুরুতেই এই ধারাবাহিক জি বাংলার পর্দায় দেখতে পাবেন দর্শকেরা। তবে বিভিন্ন চরিত্রের মাধ্যমে নিজেকে বারবার দর্শকদের সামনে নতুন ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন রাহুল। ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘হরগৌরী পাইস হোটেল’, ‘অনুরাগের ছোঁয়া’, নিজেকে বার বার বিভিন্ন চরিত্রে দর্শকের সামনে অভিনয় তুলে ধরেছেন। তবে তিনি যেভাবেই দর্শকদের সামনে এসেছেন প্রত্যেকবার অত্যন্ত ভালবাসা পেয়েছেন।
এবার নতুন বছর রাহুলের জন্য দারুন ভাবে শুরু হতে চলেছে, তা আঁচ করাই যাচ্ছে। একদিকে ছোট পর্দার কাজ, অন্য দিকে বড় পর্দায় নায়ক রূপে দর্শকেরা দেখতে পাবেন রাহুলকে। পাশাপাশি শোনা যাচ্ছে, রাহুলের বিপরীতে দেখা যেতে পারে এক নতুন নায়িকাকে। টলিউড আবার দেখতে চলেছে এক নতুন জুটিকে। সেই নায়িকার নাম যদিও এখনও জানা যায়নি। নতুন ধারাবাহিকে রাহুল কেমন ভাবে দর্শকের সামনে আসছেন, সেটাই এখন দেখার।

Post Views: 190

Continue Reading

Previous: দিল্লির গির্জায় বড়দিনের প্রার্থনায় অংশ নিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রী মোদীর
Next: ‘দেরি হয়ে গেছে’ ছবির দেরি হয়ে যায়নি, ২৫দিনের সাফল্যে কেক কেটে উদযাপন

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
shubhendu.png

দুর্গাপুজোর আগে বেতন সহ ডিএ দিতে পারে রাজ্য; ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 28, 2026

You may have missed

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.