Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির গির্জায় বড়দিনের প্রার্থনায় অংশ নিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রী মোদীর

দিল্লির গির্জায় বড়দিনের প্রার্থনায় অংশ নিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk ডিসেম্বর 25, 2025
WhatsApp-Image-2025-12-25-at-2.12.17-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: দেশের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব বড়দিনে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নয়াদিল্লির ক্যাথিড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশনে প্রার্থনায় সামিল হন প্রধানমন্ত্রী। বড়দিন উদযাপনে অংশ নিয়ে দেশের প্রশাসনিক প্রধান শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন এদিন।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রার্থনার পাশাপাশি ক্যারল এবং স্তোত্র পরিবেশন করা হয়। দিল্লির বিশপ অবসরপ্রাপ্ত রেভারেন্ড ডঃ পল স্বরূপ প্রধানমন্ত্রীর জন্য একটি বিশেষ প্রার্থনারও ব্যবস্থা করেছিলেন। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘দিল্লির ক্যাথিড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশনে বড়দিনের সকালের প্রার্থনায় যোগ দিয়েছিলাম। প্রেম, শান্তি এবং করুণার চিরন্তন বার্তার প্রতিফলন এই অনুষ্ঠান। বড়দিনের চেতনা আমাদের সমাজে সম্প্রীতি এবং সদিচ্ছাকে অনুপ্রাণিত করুক।’ উল্লেখ্য, এর আগে, বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সকলকে শান্তি, করুণা এবং আশায় ভরা আনন্দময় বড়দিনের শুভেচ্ছা। যীশু খ্রিস্টের শিক্ষা আমাদের সমাজে সম্প্রীতিকে শক্তিশালী করুক।’

প্রসঙ্গত, বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। বৃহস্পতিবার ভারতেও এই বিশেষ দিন উদযাপন হচ্ছে। বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই উৎসব উদযাপন করছে দেশের বিভিন্ন জায়গায়। বড়দিন শুধু ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয় না বর্তমানে। বরং প্রেম, শান্তি এবং ঐক্যের বার্তা দিতে সাংস্কৃতিক উৎসব হিসেবে গোটা বিশ্বে পালিত হয়।

Post Views: 197

Continue Reading

Previous: বাস ট্রাকে সংঘর্ষ, কর্নাটকে ঝলসে মৃত ১০
Next: নতুন বছরে নতুন লুকে রাহুল মজুমদার, জি বাংলার হাত ধরে আবার ধারাবাহিকে ফিরছেন অভিনেতা

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.