Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চাকরিচোরেদের ব্যবস্থা করবেন বজরংবলি : অর্জুন

চাকরিচোরেদের ব্যবস্থা করবেন বজরংবলি : অর্জুন

Online Desk এপ্রিল 2, 2024
arjun.png

প্রতীতী ঘোষ, উত্তর ২৪ পরগনা : ২০১৯-এর লোকসভা ভোটে জিতেছিলেন বিজেপির টিকিটে। দুবছর যেতে না যেতেই ঝাঁপ দিলেন তৃণমূলের নৌকায়। আশা করেছিলেন, ২৪-এর ভোটে টিকিট দেবে ঘাসফুল শিবির। কিন্তু, ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভায় তিনি উপস্থিত থাকলেও, প্রার্থী তালিকায় ছিল না তাঁর নাম। তারপরই নিজের দফতর থেকে মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে লাগালেন প্রঝানমন্ত্রীর ছবি। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, ফের একবার পদ্ম পথে হাঁটতে পারেন তিনি। জল্পনাই সত্যি হল। দিল্লি গিয়ে ফের যোগ দিলেন গেরুয়া শিবিরে। একদম ঠিক ধরেছেন. কথা হচ্ছে ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং-এর। প্রত্যাশা মতোই ব্যারাকপুর থেকে তাঁকে প্রার্থী করল বিজেপি। ২ এপ্রিল মঙ্গলবার তাঁর ৬২ তম জন্মদিন. এই বিশেষ দিনে কাঁকিনাড়া মাদ্রাল বজরংবালি মন্দিরে পূজা দিলেন অর্জুন. নিজের আগামী দিনের লড়াই পথ আরো সুগম হোক বলে প্রার্থনা করলেন তিনি। পাশাপাশি, তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে অর্জুন সিং বলেন, ‘চাকরিচোরেদের ব্যবস্থা করবেন বজরংবলি’

উল্লেখ্য, অর্জুনের প্রতিদ্বন্দ্বি অর্থাৎ ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রচার শুরু করেছেন জোরকদমে। প্রচারে বেরিয়ে একাধিকবার দলবদল নিয়ে নিশানাও করেছেন অর্জুনকে। তবে, প্রশ্ন একটাই, অর্জুনকে কি টক্কর দিতে পারবেন পার্থ নাকি নিজ গড়ে ঘাঁটি আরও মজবুত করতে সফল হবেন অর্জুন ? অপেক্ষা এখন ৪ জুনের.

Post Views: 153

Continue Reading

Previous: Jalpaiguri Storm পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
Next: প্রশ্ন ভুলের বহর বাড়ছে, মামলা হাইকোর্টে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.