Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • রক্ষাকবচ প্রত্যাহার হতেই গ্রেফতার, কালীঘাট থেকে অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে পাকড়াও করল সিআইডি

রক্ষাকবচ প্রত্যাহার হতেই গ্রেফতার, কালীঘাট থেকে অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে পাকড়াও করল সিআইডি

Online Desk সেপ্টেম্বর 10, 2026
New-Project-35.webp

শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করল সিআইডি। আজ, বৃহস্পতিবার দুপুরে সুমিতকে কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। প্রসঙ্গত, আজই সুপ্রিম কোর্ট সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁর রক্ষাকবচ বাতিল করে। আর সেই খবর প্রকাশ হওয়ার কিছু সময়ের মধ্যেই কালীঘাট থেকে সুমিতকে পাকড়াও করে সিআইডি।

অন্যদিকে,আজ কালীঘাটে সিআইডির দল পোঁছোতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেকের বাড়িতে উপস্থিত নিরাপত্তারক্ষীদের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তি হয় পুলিসের। পরে মূল গেট খুলতেই নজরে আসে সুমিত। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন তদন্তকারীরা। এরপর গাড়িতে তুলে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য। সূত্রের খবর, শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। আগামীকাল, শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির করানো হবে সুমিতকে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে সিআইডি।

শালবনিতে জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম জড়ায় সুমিতের। ওই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। পরে সুপ্রিম কোর্টেও যান তিনি। বৃহস্পতিবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। শীর্ষ আদালত বৃহস্পতিবার সুমিতের রক্ষাকবচ বাতিল করে দেয়। ফলে সুমিতকে গ্রেফতার করার ক্ষেত্রে আইনি বাধা কাটে। আদালতের তরফে জানান হয়, সুমিতকে সুযোগ দেওয়া হলেও তিনি তদন্তে সহযোগিতা করেননি।

আজ সুমিতের গ্রেফতারি প্রসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায় গ্রেপ্তার হয়েছেন। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বাতিল হওয়ায় কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। ১২১, কালীঘাট রোড থেকে তাঁকে রাজ্য পুলিশের সিআইডি গ্রেপ্তার করেছে।’

Continue Reading

Previous: ১৩ বছর পরে দলীপ জিতে অসাধারণ সেলিব্রেশন পূর্বাঞ্চলের
Next: রাজনৈতিক ও কারিগরি সমস্যা, তবু ব্রিকস দেশগুলোর মধ্যে ডিজিটাল মুদ্রা চালুর উদ্যোগ নিচ্ছে ভারত

সম্পর্কিত গল্প

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.