Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রোধ করা যেত বাংলার বন্যা পরিস্থিতি ! তবে অধরাই প্রকল্প

রোধ করা যেত বাংলার বন্যা পরিস্থিতি ! তবে অধরাই প্রকল্প

Online Desk সেপ্টেম্বর 29, 2024
dam.jpg

জয়ন্ত সাহা, আসানসোল : বাংলার বন্যা রোধে হাতিয়ার হতে পারত ডিভিসির বোকারো ও বেলপাহাড়ি ড্যাম. কিন্তু জমি জটে আটকে সেই কাজ. মাইথন এবং পাঞ্চেত ড্যাম তৈরীর সময় সিদ্ধান্ত হয়েছিল, এই দুটি ড্যামের উপর চাপ কমানোর জন্য আরও পাঁচটি ড্যাম তৈরি করা প্রয়োজন। বরাকর নদ এবং দামোদর নদের ওপর সেই ড্যামগুলি তৈরি হওয়ার কথা। এই ড্যামগুলি তৈরি হওয়ার কথা তৎকালীন বিহার অধুনা ঝাড়খন্ড রাজ্যের ওই দুই নদের উপর। মাইথন এবং পাঞ্চেত ড্যাম ছাড়াও তেনুঘাট, তিলাইয়া ও কোনার ড্যাম তৈরি হলেও এখনো পর্যন্ত তৈরি হয়নি দামোদর নদের ওপর.
পাঞ্চেত ড্যামের থেকে প্রায় ১০০ কিলোমিটার আগে বোকারো ড্যাম এবং বরাকর নদের উপর মাইথন ড্যামের থেকে ৬০ কিলোমিটার আগে বেলপাহাড়ি ড্যাম। যেহেতু মাইথন এবং পাঞ্চেত ড্যামের বয়স ৭০ বছরের বেশি হয়ে গেছে তাই এখানে ড্রেজিং বা পলি সরানোর কাজও সহজ নয়। কারণ, পলি সরানোর পদ্ধতি পরিবেশবান্ধব একেবারেই নয়। একটি ড্যামের পুরোপুরি পলি সরাতে গেলে আনুমানিক চার হাজার কোটি টাকা খরচ পড়ে। তার পরিবর্তে তার অর্ধেক খরচে একটি পূর্ণ ড্যাম তৈরি হয়ে যায়।

ডিভিসি এক্সিকিউটিভ ডাইরেক্টর (সিভিল) অঞ্জনি কুমার দুবে বলেন, পলি সংস্কারের কাজ হলে মূল সমস্যা এত বিশাল পরিমাণ পলি রাখা কোথায় হবে ?

ডিভিসির নতুন ড্যাম তৈরির সঠিক পরিকল্পনার অভাব এবং জমি জটের কারণে ঝাড়খণ্ডের উপর ডিভিসি ওই দুটি ড্যাম এখনো তৈরি করতে পারেনি। অথচ ওই দুটি ড্যাম তৈরির জন্য ডিপিআর তৈরি করে পাঠানো হয়েছিল। সিদ্ধান্ত হয়েছিল বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ড্যাম তৈরি হবে। কিন্তু সেই প্রকল্প এখনো অধরাই থেকে গেছে। তাই ঝাড়খণ্ডে অধিক বৃষ্টিপাতের ফলে দামোদর এবং বরাকর হয়ে বিশাল জলস্রোত মাইথন, পাঞ্চেত হয়ে একেবারে পশ্চিমবঙ্গের নদীতে দুকূল ছাপিয়ে যায়। বানভাসি হতে হয় হুগলি হাওড়ার মতো এলাকাগুলিকে।

Post Views: 118

Continue Reading

Previous: মহালয়ায় মহা মিছিলের ডাক জুনিয়র ডাক্তাদের
Next: নেপালে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত অন্তত ১১২ জন

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.