Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অবৈধ ভাবে তথ্য সংরক্ষণের অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক

অবৈধ ভাবে তথ্য সংরক্ষণের অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক

Online Desk অক্টোবর 15, 2025
20251015_112755.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন কূটনীতিককে গ্রেফতার করল ট্রাম্প প্রশাসন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অবৈধ ভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে রেখেছেন তিনি। ওই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কূটনীতিকের নাম অ্যাশলে জে টেলিস। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষক তথা দক্ষিণ এশিয়ার নীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অ্যাশলে জে টেলিস প্রসঙ্গে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, তাঁর ভার্জিনিয়ার বাড়ি থেকে বহু গোপন নথি উদ্ধার হয়েছে। ৬৪ বছর বয়সি ওই কূটনীতিকের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি সংবেদনশীল নথিপত্র মজুত করে রেখেছেন। পাশাপাশি চিনের আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাত করেছেন। টেলিস যদি দোষী সাব্যস্ত হন তাহলে তাঁকে ১০ বছরের কারাদণ্ড এবং ২৫০,০০০ মার্কিন ডলার জরিমানা করা হতে পারে।

টেলিস নামের ওই মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে গোপনে তদন্ত শুরু হয়। ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে জানানো হয়েছে, টেলিসের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলাকালীন তাঁকে গত সপ্তাহে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ, উপহারের বিনিময়ে চিনের আধিকারিকদের হাতে গোপন তথ্য তুলে দিয়েছেন টেলিস। সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি, চিনের আধিকারিকের হাতে একটি মুখবন্ধ খাম তুলে দিতে দেখা গিয়েছে টেলিসকে। সেই সময় চিনের কর্তাদের কাছ থেকে উপহার নিতেও দেখা গিয়েছে তাঁকে। আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার টেলিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান। তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে অভিযুক্তের আচরণ। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কড়া পদক্ষেপ করা হবে টেলিসের বিরুদ্ধে।’

Post Views: 119

Continue Reading

Previous: জয়সালমিরের বাস দুর্ঘটনায় মৃত ২০; শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Next: দুর্গাপুর ধর্ষণকান্ডে গ্রেফতার সহপাঠী ওয়াসিফ আলি; বুধবার পেশ করা হবে আদালতে

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.