Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • আশ্রয়ণ প্রকল্পের ঘর উচ্ছেদ করে খাল খনন ! প্রতিহিংসা নাকি উন্নয়ন ?

আশ্রয়ণ প্রকল্পের ঘর উচ্ছেদ করে খাল খনন ! প্রতিহিংসা নাকি উন্নয়ন ?

Online Desk জুন 18, 2026
Bangladesh.jpg

প্রাইমা হোসেন

গৃহহীন ও ভূমিহীন মানুষের মাথার উপর ছাদ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘আশ্রয়ণ প্রকল্পের’ মাধ্যমে যাদের রাত কাটত খোলা আকাশের নিচে, তাদেরকে পাকা ঘর, জমির দলিলসহ স্থায়ী ঠিকানা দিয়েছিলেন। এক সময়ের ‘ভাসমান’ মানুষগুলো পেয়েছিল বসবাসের নিরাপত্তা ও সম্মান।

কিন্তু আজ সেই ঘরগুলোই হুমকির মুখে। দেশের সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন— বর্তমান সরকার তথা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ‘খাল খন্ন’-এর নামে হাজার হাজার অসহায় মানুষকে উচ্ছেদ করতে চাইছে। এটি কী দেশের উন্নয়ন, নাকি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ?

সাধারণ মানুষের যুক্তি স্পষ্ট। যে সরকার গরিব মানুষের শেষ আশ্রয়টুকু কেড়ে নিতে চায়, সে সরকার জনগণের কল্যাণে কাজ করতে পারে না। ডিজিটাল ও তথ্যপ্রযুক্তির এই যুগে কোদাল দিয়ে খাল খননের অজুহাতে মানুষ উচ্ছেদের যৌক্তিকতা কী? খাল খননে দেশের মানুষের প্রকৃত উপকার হবে, নাকি হাজার হাজার পরিবার পথে বসবে—এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।

উচ্ছেদের নোটিশ পেয়ে অসহায় মানুষগুলোর চোখে এখন অশ্রু। শেখ হাসিনার দেওয়া ঘরে তারা শান্তিতে ঘুমাত, সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন দেখত। আজ সেই শান্তি, সেই মুখের হাসিটুকু কেড়ে নেওয়া হচ্ছে। হাজার হাজার মানুষ দিশেহারা— কোথায় যাবে, কোথায় মাথা গুঁজবে?

আশ্রয়ণ প্রকল্প ছিল মানবতার প্রকল্প। রাষ্ট্রের সবচেয়ে অবহেলিত মানুষকে মর্যাদা দেওয়ার প্রকল্প। সেই ঘর ভেঙে খাল খননের নামে মানুষকে বাস্তুহারা করা কোনোভাবেই উন্নয়ন হতে পারে না। এটি পরিষ্কার প্রতিহিংসা। একটি সভ্য রাষ্ট্রে মানুষের আবাসনের অধিকার এভাবে হরণ করা যায় না। সরকারের উচিত বিকল্প ব্যবস্থা না করে কাউকে উচ্ছেদ না করা। মানুষের দাবি— খাল খনন প্রয়োজন হলে তার বিকল্প পরিকল্পনা করতে হবে। গৃহীন মানুষকে পুনর্বাসন না করে উচ্ছেদ করলে সেটি উন্নয়ন নয়, মানবাধিকারের লঙ্ঘন।

লেখিকা আমেরিকাবাসী বিশিষ্ট সমাজ সেবিকা ও সংগঠক

Post Views: 21

Continue Reading

Previous: তিনবার তলব এড়িয়ে অবশেষে মেসিকান্ডে বিধাননগর থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস
Next: যোগা দিবস হবে রেড রোডেই, পুলিশকে বিকল্প রাস্তা তৈরির নির্দেশ হাই কোর্টের

সম্পর্কিত গল্প

Untitled.png

লোডশেডিং-র ফলে অনেকেই খেলা দেখতে পারেননি, প্রতিবাদে ইলেকট্রিক অফিস ঘেরাও করল আমজনতা

Online Desk জুন 18, 2026
N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026

You may have missed

Untitled.png

লোডশেডিং-র ফলে অনেকেই খেলা দেখতে পারেননি, প্রতিবাদে ইলেকট্রিক অফিস ঘেরাও করল আমজনতা

Online Desk জুন 18, 2026
N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
WhatsApp-Image-2026-06-18-at-2.00.52-PM.jpeg

সবুজ মেরুনে জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.