Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ফিফা রাঙ্কিং-এ আরও পিছোল ভারত

ফিফা রাঙ্কিং-এ আরও পিছোল ভারত

Online Desk নভেম্বর 20, 2025
Kushal-1.jpg

কুশল চক্রবর্তী

এশিয়া কাপের গুরুত্বহীন খেলায় বাংলাদেশের কাছে ১-০ গোলে হারের পর ফিফা রাঙ্কিং-এ ভারতের ভারত ১৩৬ থেকে নেমে এল ১৪২ এ। ভারত আর বাংলাদেশের এশিয়া কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের আর কোনও গুরুত্ব ছিল না, কারণ দু’দলই প্রতিযোগিতা থেকে আগেই বিদায় নিয়েছিল। নিয়মরক্ষার ম্যাচে ভারতের অধুনা কোচ খালিদ জামিল, বলতে গেলে ভারতীয় দলের বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বাইরে রেখেই দল নামিয়ে ছিলেন। তার খেসারত দিতে হল ভারতীয় ফুটবলকে।

২০২৩ সালে যে ভারতীয় দলটা ফিফা রাঙ্কিংএ ৯৯ স্থানে ছিল, তারাই মাত্র দু বছরের মধ্যে নেমে এল ১৪২-এ। ভারতীয় ফুটবলের সমকালীন কর্তারা হয়ত বলবে এতে কী আর বলার আছে, আমরা তো ২০১৫ সালের মত ১৭৩ এ নেমে যাইনি। রাজনীতির আর কায়েমি স্বার্থের অঙ্গুলি হেলনে যারা ভারতীয় ফুটবলের দণ্ডমুণ্ডের অধিকারী হয়ে পদে বসেন, তাদের হয়ত অজুহাত দেবার হাজার বাহানা থাকতে পারে, কিন্তু কোটি কোটি ফুটবল প্রেমী ভারতবাসীর পক্ষে এটা চরম দুঃখের কথা।

ভারতীয় দলে একের পর এক কোচ বদলেছে,কিন্তু খেলার মান খুব একটা বদলেছে কি ? ২০১৯ সাল থেকে ২০২৪ সাল অবধি ভারতের কোচ ছিলেন ইগর ষ্টীম্যাচ। শুরুটা তিনি ভালই করেছিলেন। ২০২৩ সালের প্রথম দিকে ভারত একের পর এক বিভিন্ন প্রতিযোগিতাতে হংকং, আফগানিস্থান, কম্বোডিয়া, ভিয়েতনাম, কিরখিস্থান, লেবাননকে হারিয়ে বেশ একটা ভালো জায়গায় চলে এসেছিল। মনে হয়েছিল, ইগর ষ্টীম্যাচ দলটাকে ভালই চালিয়ে নিয়ে যাবেন। তারপরেই এশিয়া কাপের মুল পর্বে ভারতকে হারতে হয়েছিল স্ট্রেলিয়া, উজবেকিস্থান আর সিরিয়ার কাছে। এরপর ২৬শের বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা নির্ণায়ক খেলায় কুয়েতের সঙ্গে একটা ম্যাচ জিতলেও হারতে হয় কাতার, এমনকি আফগানিস্থানের কাছেও। ১৯ জুন ২০২৪ সালে বিদায় ঘণ্টা বাজে তৎকালীন ভারতীয় কোচ ইগর ষ্টীম্যাচের।

২০ জুলা্ই ২০২৪ থেকে ২ জুলাই ২০২৫ সাল অবধি ভারতীয় দলের কোচ ছিলেন মোনোলো মারকুইজ, তিনি মালদ্বীপের সঙ্গে একটা ম্যাচ জেতা ছাড়া এমন কিছু করতে পারেননি।

এবার কোচ হন ভারতের খালিদ জামিল। খালিদের প্রশিক্ষণে ভারত জেতে তাজাকিস্থান আর ওমানের বিপক্ষে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে হারটা ভারতের কাছে বড় ধাক্কা হয়ে দাড়ায়। অবশ্য শুধু কোচেদের দোষ দিলেই হবে না। যে দেশের ফুটবল পরিকাঠামো সুনীল ছেত্রির পর একজন প্রকৃত স্ট্রাইকার তুলে আনতে পারেনা, তাদের থেকে এর বেশী আশা করাই অবাস্তব। আর হবেই বা কী ! এআইএফএফ কর্মকর্তারা তো কোর্ট কাছারি আর স্পন্সর নিয়েই ছোটাছুটি করছেন।

Post Views: 209

Continue Reading

Previous: কুখ্যাত ধর্ষক এপস্টিনের সঙ্গে ডেমোক্র্যাটদের যোগ ফাঁস করা হবে: ট্রাম্প
Next: জাতিদাঙ্গায় বিধ্বস্ত হওয়ার পর প্রথম মণিপুর সফরে আরএসএস প্রধান ভাগবত, কথা বলবেন বিশিষ্টজনদের সঙ্গে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.