Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জাতিদাঙ্গায় বিধ্বস্ত হওয়ার পর প্রথম মণিপুর সফরে আরএসএস প্রধান ভাগবত, কথা বলবেন বিশিষ্টজনদের সঙ্গে

জাতিদাঙ্গায় বিধ্বস্ত হওয়ার পর প্রথম মণিপুর সফরে আরএসএস প্রধান ভাগবত, কথা বলবেন বিশিষ্টজনদের সঙ্গে

Online Desk নভেম্বর 20, 2025
bhagwat.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ দিন ধরে জাতিদাঙ্গায় রক্তাক্ত হয়েছে মণিপুরের মাটি। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সেই সংঘর্ষে ঘর ছাড়া হয়েছিলেন বহু লোক। মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তিন দিনের মণিপুর সফরে পৌঁছলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিন সকালে মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছন তিনি।

বিজেপির মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদযাপন চলছে। সূত্রের খবর, ভাগবতের এই সফর সঙ্ঘের সেই শতবর্ষ উদযাপনের অংশ। ২০২৩ সালে মে মাসের পর ভাগবতের এটি প্রথম মণিপুর সফর। সরসঙ্ঘচালক এমন সময়ে উত্তরপূর্বের এই রাজ্যে সফরে গিয়েছেন, যখন কিনা সেখানে রাষ্ট্রপতি শাসন চলছে। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং চলতি বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন।

এদিন সকাল ১০টা ২০তে ইম্ফল বিমানবন্দরে নামার পর ভাগবতকে ভাস্কর প্রভায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, সেখানে উদ্যোক্তা, উপজাতি নেতা, যুবনেতা এবং বুদ্ধিজীবীদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। ইম্ফল উপত্যকা এবং কিছু পার্বত্য জেলায় স্থানীয় নেতাদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা, আলোচনা এবং সামাজিক ঐক্য জোরদার করতে ভাগবতের এই সফর আরএসএসের একটি কৌশল হতে পারে। প্রসঙ্গত উত্তর পূর্বের এই রাজ্যে ভাগবত এর আগে গিয়েছিলেন ২০২২ সালে। ভাগবতের এই মণিপুর সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Post Views: 181

Continue Reading

Previous: ফিফা রাঙ্কিং-এ আরও পিছোল ভারত
Next: মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদনে ৯৩ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ভারত; থাকছে জ্যাভেলিন থেকে এক্সক্যালিবার

সম্পর্কিত গল্প

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.