Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হ্যান্ডশেক বিতর্কের পর রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, দেখুন এশিয়া কাপের সুপার ফোরের সম্পূর্ণ সূচি

হ্যান্ডশেক বিতর্কের পর রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, দেখুন এশিয়া কাপের সুপার ফোরের সম্পূর্ণ সূচি

Online Desk সেপ্টেম্বর 19, 2025
india-pak-2.jpg

ওঙ্কার ডেস্ক: হ্যান্ডশেক বিতর্কের পর ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা প্রথম মুখোমুখি হতে চলেছেন আগামী রবিবার। ২১ সেপ্টেম্বর পাকিস্তান এবং ভারত দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে অংশ নেবে। দুই দেশের মধ্যে প্রতিযোগিতায় কে জয়ী হয় আপাতত সেদিকেই তাকিয়ে ক্রিকেট ভক্তরা।

গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে টসের সময় এবং ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়েরা। ভারতের তরফে জানানো হয়, পহেলগাঁও কাণ্ডের জেরে এশিয়া কাপের ম্যাচে ভারতীয় দলের ক্রিকেটাররা হ্যন্ডশেক করেননি প্রতিপক্ষ পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে। যা নিয়ে ক্রিকেট দুনিয়ায় জোর বিতর্ক তৈরি হয়। এমনকি পাকিস্তান এশিয়া কাপে খেলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ‘অবিলম্বে সরিয়ে দেওয়ার’ও দাবি জানান। যদিও পরে ক্ষমা চান পাইক্রফট। পরবর্তী ম্যাচেও অংশ নেয় পাকিস্তান। সুপার ফোরে ওঠার পর ২১ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে সলমন আলি আঘারা।

এক নজরে সুপার ফোরের সূচি–
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – দুবাই, সেপ্টেম্বর ২০
পাকিস্তান বনাম ভারত – দুবাই, সেপ্টেম্বর ২১
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা – আবুধাবি, সেপ্টেম্বর ২২
বাংলাদেশ বনাম ভারত – দুবাই, সেপ্টেম্বর ২৪
পাকিস্তান বনাম বাংলাদেশ – দুবাই, সেপ্টেম্বর ২৫
ভারত বনাম শ্রীলঙ্কা– দুবাই, সেপ্টেম্বর ২৬
ফাইনাল– সেপ্টেম্বর ২৮

অন্য দিকে আইসিসি-র তরফে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে, আগামী ম্যাচে ভারতের ক্রিকেটারদের সঙ্গে পাক ক্রিকেটারদের হাত মেলানোর দরকার নেই। তাতে রাজি হয়েছে পাক বোর্ড। ফলে আগামী ম্যাচেও ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা পরস্পররের সঙ্গে হ্যান্ডশেক করবেন না।

Post Views: 129

Continue Reading

Previous: মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে মোদী-ট্রাম্প সাক্ষাতের সম্ভাবনা
Next: পুজোর আগে মিড-ডে মিলে ইলিশ-পমফ্রেট ! খুদে পড়ুয়াদের আনন্দে ভরে উঠল বাঁশিচক প্রাথমিক বিদ্যালয়

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.