Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির, আশঙ্কাজনক ৪

অসমে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির, আশঙ্কাজনক ৪

Online Desk জানুয়ারি 20, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: গরু চুরির সন্দেহে গণপিটুনি অসমে। তার ফলে গুরুতর জখম হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও চার জন। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে অসমের কোকরাঝাড়ে। পুলিশ জানিয়েছে সোমবার এই গণপিটুনির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, আক্রান্তরা একটি রাস্তা নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার রাতে গাড়িতে করে ফিরছিলেন তাঁরা। গাড়িটি গৌরী নগর-মাশিং রোড এলাকায় পৌঁছালে স্থানীয় গ্রামবাসীদের একটি দল গাড়িটি থামানোর চেষ্টা করে। তারা সন্দেহ করে, গাড়িতে থাকা লোকজন গরু চুরির সঙ্গে জড়িত। আচমকা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে থাকা আরোহীদের ওপর হামলা চালিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। গুরুতর আঘাতের কারণে সেখানে শিখনা জোহলাও বিসমিত ওরফে রাজা নামের এক জনের মৃত্যু হয়। অন্য চার জন যারা জখম হয়েছেন তাঁরা হলেন—প্রভাত ব্রহ্মা, যুবরাজ ব্রহ্মা, সুনীল মুর্মু এবং মহেশ মুর্মু। কোকরাঝাড় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। অন্য দিকে এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনী চেষ্টা করছে।

নিহতের জন্য ন্যায়বিচার এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Post Views: 72

Continue Reading

Previous: আমি দলের কার্যকর্তা, আমার নতুন বস নিতিন, নব্য সর্বভারতীয় সভাপতির ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর
Next: ফ্রান্সের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.