Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফ্রান্সের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের

ফ্রান্সের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের

Online Desk জানুয়ারি 20, 2026
emmanuel-macron-trump.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতির মঞ্চে বিতর্ক উসকে দিলেন। ফ্রান্সের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি স্পষ্ট করে দিলেন, কূটনৈতিক মতপার্থক্য মেটাতে অর্থনৈতিক চাপ প্রয়োগ করতেও পিছপা হন না মার্কিন মুলক। মূলত ফরাসি মদ ও শ্যাম্পেনের উপর এই বিপুল হারে শুল্ক বসানোর কথা বলেছেন ট্রাম্প। তাঁর প্রস্তাবিত আন্তর্জাতিক উদ্যোগ ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে অনীহা প্রকাশ করায় এই অবস্থান নিয়েছে প্রেসিডেন্ট বলে দাবী বিভিন্ন মহলের।
ট্রাম্পের দাবি, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক মঞ্চ তৈরি করতেই এই ‘বোর্ড অফ পিস’। মধ্যপ্রাচ্যের সংঘাত-সহ বিভিন্ন বৈশ্বিক সংকট নিয়ে আলোচনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁর বক্তব্য। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এই প্রস্তাবে সরাসরি সায় দেননি। কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, এই বোর্ডের কাঠামো, উদ্দেশ্য এবং অর্থনৈতিক দায়বদ্ধতা নিয়ে ফ্রান্সের একাধিক প্রশ্ন রয়েছে। সেই কারণেই আপাতত এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত।
এই প্রেক্ষিতেই ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ফ্রান্স যদি বোর্ডে যোগ না দেয়, তবে সে দেশের জনপ্রিয় মদ ও শ্যাম্পেন আমদানির উপর ২০০ শতাংশ শুল্ক বসানো হতে পারে। তাঁর মন্তব্য, এই ধরনের শুল্ক আরোপ হলে ফরাসি পণ্যের মার্কিন বাজার কার্যত বন্ধ হয়ে যাবে এবং তাতেই ফ্রান্স অবস্থান বদলাতে বাধ্য হবে। ট্রাম্প আরও দাবি করেন, মাক্রোঁ শেষ পর্যন্ত তাঁর প্রস্তাবে যোগ দেবেন বলেই তিনি বিশ্বাস করেন।
এখানেই থামেননি ট্রাম্প। তিনি প্রকাশ্যে মাক্রোঁর সঙ্গে হওয়া ব্যক্তিগত বার্তালাপের অংশও তুলে ধরেন, যেখানে অন্য আন্তর্জাতিক ইস্যু, এমনকি গ্রিনল্যান্ড ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও মতবিনিময়ের ইঙ্গিত রয়েছে। এই পদক্ষেপকে অনেকেই কূটনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন বলে সমালোচনা করেছেন।
ফ্রান্সের রাজনৈতিক মহলে এই হুমকিকে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে বিদেশনীতি প্রভাবিত করার চেষ্টা বলে দেখা হচ্ছে। ইউরোপের একাধিক মহল থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, এই ধরনের শুল্ক হুমকি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, সামগ্রিকভাবে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকেই অস্থির করে তুলতে পারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার মধ্যে ইতিমধ্যেই নানা বাণিজ্যিক টানাপোড়েন চলছে, তার মধ্যেই এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াল। ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট, আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর কৌশল কতটা আক্রমণাত্মক এবং অনিশ্চিত। ফ্রান্স শেষ পর্যন্ত অবস্থান বদলায় কি না, কিংবা এই শুল্ক হুমকি বাস্তবে রূপ নেয় কি না, সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল।

Post Views: 213

Continue Reading

Previous: অসমে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির, আশঙ্কাজনক ৪
Next: অতীত ভুলে দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন পলাশ মুচ্ছল, কোথায় দেখা যাবে তাঁকে?

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.