Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অতীত ভুলে দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন পলাশ মুচ্ছল, কোথায় দেখা যাবে তাঁকে?

অতীত ভুলে দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন পলাশ মুচ্ছল, কোথায় দেখা যাবে তাঁকে?

Online Desk জানুয়ারি 20, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সময় চলে তাঁর নিজের নিয়মে। সময়ই সারিয়ে তোলে পুরনো ক্ষত। দিনকয়েক আগেই উত্তাল হয়েছিল পলাশ-স্মৃতির বিয়ের খবরে। তারপর ঘটে যায় নানা ঘটনা। বাতিল হয় বিয়ের সিদ্ধান্ত। সমাজমাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুজনেই জানান সেই খবর। তবে স্মৃতি মন্ধানা পলাশের কাছে এখন শুধুই ‘স্মৃতি’। সেই স্মৃতি সরিয়ে অবশেষে স্বাভাবিক জীবনে ফিরছেন পলাশ মুচ্ছল। জানা গিয়েছে, ছবি পরিচালনা দিয়ে আবার পেশাজীবনের কাজে ফিরতে চলেছেন তিনি।

হিন্দি ছবির বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ তাঁর এক্স হ্যান্ডলে এক বার্তায় লিখেছেন, নতুন ছবি পরিচালনা করছেন পলাশ। ছবির নাম এখনও ঠিক হয়নি। তাঁর ছবিতে প্রধান ভূমিকায় থাকবেন শ্রেয়স তলপড়ে। এক সাধারণ মানুষের গল্প বলবেন পলাশ। পর্দার সেই ‘সাধারণ মানুষ’ শ্রেয়স। কোনও ভাবে কি অভিনেতা বা পরিচালকের জীবন পর্দায় দেখা যাবে? যদিও সে সম্পর্কে মুখ খোলেননি পরিচালক। জানা গিয়েছে, ছবির সিংহভাগ জুড়ে থাকবে মুম্বই। তাই ছবির শুটিং হবে মুম্বইয়ের নানা জায়গায়। সব ঠিক থাকলে আগামী মাসে থেকেই শুরু হবে শুটিং।

উল্লেখ্য, ২০২৫-এর শেষে চারহাত এক হওয়ার কথা ছিল স্মৃতি-পলাশের। বিয়ের সকালে গায়েহলুদ সারা। কিন্তু বিকেলে বিয়ের কয়েক ঘণ্টা আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা। হাসপাতালে হয়েছিলেন পলাশকেও। এর পরেই পলাশের বিরুদ্ধে ওঠে প্রতারণার অভিযোগ। দীর্ঘ জলঘোলার পরে সেই বিয়ে থেকে বেরিয়ে আসেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি। বর্তমানে কাজের কথা প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় পলাশ। তবে প্রশ্ন রয়েছে একাধিক, আগের মতোই কি তিনি আবার ছন্দে ফিরতে পারবেন? তবে উত্তর এখনও অধরা।

Continue Reading

Previous: ফ্রান্সের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের
Next: আবারও উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি

সম্পর্কিত গল্প

police.jpg

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!’ মুম্বইয়ে হুমকি মেলের নিশানায় স্কুল, দিলজিৎ দোসাঞ্জ ও অমিতাভ বচ্চন

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-47.webp

বঙ্গাইগাঁওয়ের হোটেলে রহস্যমৃত্যু মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স ডিএসপির, ২ দিন পর উদ্ধার পচাগলা দেহ

Online Desk অক্টোবর 23, 2026
modi-ddd.jpg

বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ডাক মোদীর! বার্তা আত্মনির্ভরতা নিয়েও

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.