Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আবারও উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি

আবারও উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি

Online Desk জানুয়ারি 20, 2026
police-2.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ। তবে অল্পের জন্য রক্ষা পান তৃণমূল কর্মী কামাল পুরকায়েত। বোমার আঘাতে তাঁর হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে। অভিযোগের তীর স্থানীয় আইএসএফের বিরুদ্ধে।
সোমবার রাতে ঘটনাটি ঘটে ভাঙড়ের পাগলাহাট এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে কাজ সেরে ফিরছিলেন স্থানীয় তৃণমূল কর্মী। সেই সময় ওই পাগলাহাট এলাকাতেই কামালকে দেখে দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে। অভিযোগ, পর পর দুটি বোমা ছোঁড়া হয়। যদিও অল্পের জন্য রক্ষা পেয়ে যান কামাল।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। স্থানীয় মানুষজনই আহত তৃণমূলকর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
তৃণমূলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে আইএসএফ জড়িত। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় আইএসএফ নেতৃত্ব। আইএসএফের অভিযোগ, ভোটের আগে এলাকা অশান্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরাই জড়িত।

Post Views: 204

Continue Reading

Previous: অতীত ভুলে দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন পলাশ মুচ্ছল, কোথায় দেখা যাবে তাঁকে?
Next: গুণমান পরীক্ষায় ব্যর্থ ৪৫টি ওষুধের নির্দিষ্ট ব্যাচ, তালিকা প্রকাশ স্বাস্থ্য দফতরের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.