Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গুণমান পরীক্ষায় ব্যর্থ ৪৫টি ওষুধের নির্দিষ্ট ব্যাচ, তালিকা প্রকাশ স্বাস্থ্য দফতরের

গুণমান পরীক্ষায় ব্যর্থ ৪৫টি ওষুধের নির্দিষ্ট ব্যাচ, তালিকা প্রকাশ স্বাস্থ্য দফতরের

Online Desk জানুয়ারি 20, 2026
swasthya.jpg

ওঙ্কার ডেস্ক: গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ। বিভিন্ন সংস্থার তৈরি ৪৫টি ওষুধের ব্যাচ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় পশ্চিমবঙ্গের পাঁচ ওষুধ প্রস্তুতকারক সংস্থাও রয়েছে।

সূত্রের খবর, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’ তৈরি করে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন। এই স্যালাইন গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত, রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ঘিরেই গত বছর বিতর্ক তৈরি হয়েছিল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ব্যাচ নম্বর উল্লেখ করে যে ৪৫ ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে। সেগুলির সবগুলির নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ডিসেম্বর মাসে। এর পর কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় ল্যাবরেটরিতে সেগুলি পরীক্ষা করা হয়। পশ্চিমবঙ্গের যে পাঁচ সংস্থার ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার সংস্থা ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’। এই সংস্থার তৈরি ০৩বি৩৯১১ ব্যাচের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন গুণমান পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল অসমের গুয়াহাটির এক ল্যাবরেটরিতে। সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে ওই স্যালাইন।

এ ছাড়া হাওড়ার উলুবেড়িয়ার ‘লাইফ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড’-এর তৈরি ক্রোমোস্ট্যাট ইঞ্জেকশনের একটি ব্যাচ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। জগাছার ‘ডায়মন্ড ড্রাগস’-এর তৈরি ড্রায়েড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেলের একটি ব্যাচও ব্যর্থ হয়েছে গুণমান পরীক্ষায়। কলকাতার ‘সানি ইন্ডাস্ট্রিজ’ নামে এক সংস্থার তৈরি পটাশিয়াম ক্লোরাইডও ব্যর্থ হয়েছে পরীক্ষায়। কলকাতার অপর একটি সংস্থা ‘ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’। তাদের তৈরি ওআরএস-ও ব্যর্থ হয়েছে গুণমান পরীক্ষায়। বাজারে থাকা এই সমস্ত ওষুধগুলিকে তুলে নেওয়ার জন্য বলা হয়েছে নির্দেশিকায়।

Post Views: 262

Continue Reading

Previous: আবারও উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি
Next: মোদীর পর মমতা যাচ্ছে সিঙ্গুরে; নির্বাচনের আগে কি পেশ করছেন সেখানকার মানুষের জন্য?

সম্পর্কিত গল্প

nathu-la-china-india.png

নরম হচ্ছে ভারত-চিনা বাণিজ্যক সম্পর্ক; ছয় বছর পর খুলছে নাথু লা

Online Desk জুলাই 29, 2026
Capture.JPG

পুস্পা-র ধাঁচে কয়লা পাচার, সবজির গাড়ি থেকে থরে থরে সাজানো কয়লা

Online Desk জুলাই 29, 2026
manmohan-singh.jpg

কয়লা কাণ্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 29, 2026

You may have missed

nathu-la-china-india.png

নরম হচ্ছে ভারত-চিনা বাণিজ্যক সম্পর্ক; ছয় বছর পর খুলছে নাথু লা

Online Desk জুলাই 29, 2026
Capture.JPG

পুস্পা-র ধাঁচে কয়লা পাচার, সবজির গাড়ি থেকে থরে থরে সাজানো কয়লা

Online Desk জুলাই 29, 2026
GARI.jpg

‘এক পদ এক গাড়ি’, সরকারি আধিকারিকদের গাড়িতে রাশ টানল কেন্দ্র

Online Desk জুলাই 29, 2026
HIV-VIRUS.png

প্রত্যেক ক্যম্প্যাসে HIV ক্যাম্প থাকা বাধ্যতামূলক; ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ বাড়ায় ঘোষণা কর্ণাটক সরকারের

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.