Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মোদীর পর মমতা যাচ্ছে সিঙ্গুরে; নির্বাচনের আগে কি পেশ করছেন সেখানকার মানুষের জন্য?

মোদীর পর মমতা যাচ্ছে সিঙ্গুরে; নির্বাচনের আগে কি পেশ করছেন সেখানকার মানুষের জন্য?

Online Desk জানুয়ারি 20, 2026
mamata-banerjee.png

ওঙ্কার ডেস্ক: চলতি মাসের ১৮ তারিখে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরের বর্তমান অচলাবস্থার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন তিনি। প্রধানমন্ত্রী দাবী করেন বাংলার শাসক দলের পরিবর্তন না হলে রাজ্যের উন্নয়ন হবে না। বাংলার পরিবর্তনের দরকার বলে ব্যাপক সমালোচনা করেন মোদী। এবার সেই সিঙ্গুরেই সভা করছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুত্রের খবর অনুযায়ী, সিঙ্গুরের জন্য কোটি কোটি টাকার প্রকল্প নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
সিঙ্গুরকে কেন্দ্র করে আবারও রাজ্য রাজনীতিতে তৎপরতা বাড়তে চলেছে। আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা থেকে তিনি একটি বড় ঘোষণা করতে পারেন বলে নবান্ন ও তৃণমূল সূত্রে ইঙ্গিত মিলেছে। এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই হুগলি জেলা জুড়ে রাজনৈতিক কৌতূহল তৈরি হয়েছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণার মূল বিষয় হতে চলেছে রাজ্যের আবাসন প্রকল্প। দীর্ঘদিন ধরে যাঁরা নিজেদের বাড়ির স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা প্রদান শুরু হতে পারে এই সভা থেকেই। রাজ্য সরকার পরিকল্পনা করেছে বিপুল সংখ্যক পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার। এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে উপভোক্তারা নিজেদের ঘর নির্মাণের সুযোগ পাবেন। অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানা যাচ্ছে।
সিঙ্গুরকে এই ঘোষণার জন্য বেছে নেওয়াটাও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সিঙ্গুর আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের মাধ্যমেই রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হয়েছিল এই এলাকা থেকে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখেই ফের সিঙ্গুরের মাটি থেকে জনমুখী প্রকল্পের বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও তুঙ্গে। সভাস্থল পরিদর্শন থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় স্তরেও ব্যাপক প্রস্তুতি চলছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি, এই ঘোষণার মাধ্যমে সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব পড়বে এবং রাজ্যের উন্নয়নমূলক রাজনীতির বার্তা আরও একবার স্পষ্ট হবে। মুখ্যমন্ত্রীর সিঙ্গুর সফর এবং সম্ভাব্য ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি। আবাসন প্রকল্পের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে তা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Post Views: 165

Continue Reading

Previous: গুণমান পরীক্ষায় ব্যর্থ ৪৫টি ওষুধের নির্দিষ্ট ব্যাচ, তালিকা প্রকাশ স্বাস্থ্য দফতরের
Next: ৯৩ বছরে প্রয়াত হলেন পোশাকশিল্পী ভ্যালেন্টিনো গারাভানি, শেষকৃত্যের অনুষ্ঠানে প্রিয়জনেরা

সম্পর্কিত গল্প

Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
Capture.JPG

ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
Capture.JPG

ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো

Online Desk জুন 17, 2026
death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026
phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.