Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৯৩ বছরে প্রয়াত হলেন পোশাকশিল্পী ভ্যালেন্টিনো গারাভানি, শেষকৃত্যের অনুষ্ঠানে প্রিয়জনেরা

৯৩ বছরে প্রয়াত হলেন পোশাকশিল্পী ভ্যালেন্টিনো গারাভানি, শেষকৃত্যের অনুষ্ঠানে প্রিয়জনেরা

Online Desk জানুয়ারি 20, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: প্রয়াত হলেন ইটালির পোশাকশিল্পী ভ্যালেন্টিনো গারাভানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩।
অস্কার, কান, গোল্ডেন গ্লোব এবং আরও নানা চলচ্চিত্র উৎসব ও আন্তর্জাতিক পুরস্কারের রেড কার্পেটে তারকারা যে গ্ল্যামারাস অবতারে ধরা দেন, তার নেপথ্যে থাকে পোশাক। বহু বছর আগে পোশাকে সেই নাটকীয়তা আর মোহ সৃষ্টি করার কথা ভাবতে শুরু করেছিলেন ভ্যালেন্টিনো। আশির দশকে তাঁর নকশা করা গাউন ছিল হলিউডের নায়িকাদের কাছে স্বপ্নপূরণের মত। ১৯৬০ সালে ভ্যালেন্টিনো প্রতিষ্ঠা করেছিলেন নিজের নামের ফ্যাশন হাউস। জুলিয়া রবার্টস থেকে জেনিফার লোপেজ, জেনিফার অ্যানিস্টনসহ অনেকেই ভ্যালেন্টিনোর তৈরি করা পোশাক পরেছেন। আর যাঁরা এক বার পরেছেন তাঁরা বার বার ফিরে এসেছেন ভ্যালেন্টিনোর কাছে। নারীকে নিখুঁত সাজাতে জানতেন ভ্যালেন্টিনো। হয়তো তাই তাঁর পোশাকে বিশেষ চমক না থাকলেও তা ছিল অসাধারণ। তিনি মনে করতেন, মহিলাদের লাল রঙে সবচেয়ে মোহময়ী লাগে।
ভ্যালেন্টিনোর ১৯৩২ সালে রোমে জন্ম। ফ্যাশনে হাতেখড়ি হয় যখন তিনি প্রাথমিক স্কুলে পড়াশোনা করছেন। পরবর্তী সময়ে ফ্যাশনের প্রতি আগ্রহ বাড়ে। ১৭ বছর বয়সে এই নিয়ে পড়াশোনা করতে প্যারিসে যান। ১১ বছরের মধ্যে খোলেন নিজের ব্র্যান্ড। আর তাঁর শেষ মুহূর্তে শিল্পীকে ঘিরে ছিলেন প্রিয়জনেরা। আপাতত তাঁর দেহ রোমের পিয়াজা মিগনেনালিতে শায়িত থাকবে ২১ এবং ২২ জানুয়ারি। তার পরে হবে শেষকৃত্যের অনুষ্ঠান।

Post Views: 157

Continue Reading

Previous: মোদীর পর মমতা যাচ্ছে সিঙ্গুরে; নির্বাচনের আগে কি পেশ করছেন সেখানকার মানুষের জন্য?
Next: ভারত সফরে আমিরশাহির প্রেসিডেন্ট; ব্যবসা বানিজ্য নিয়ে নয়া দিল্লির সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.