Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রার্থী হলে কিভাবে জিতবেন, স্ট্র্যাটেজি রেডি দিলীপ ঘরনি রিঙ্কুর

প্রার্থী হলে কিভাবে জিতবেন, স্ট্র্যাটেজি রেডি দিলীপ ঘরনি রিঙ্কুর

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
DILIP-RINKU.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রার্থী হতে চেয়ে সিভি জমা দিয়েছেন। প্রার্থী হবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু প্রার্থী হলে কীভাবে জিতবেন, সেই স্ট্র্যাটেজি রেডি। শুক্রবার এমন দাবি করলেন দিলীপ পত্নী রিংকু মজুমদার।
সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য অনেকেই প্রার্থী হতে চেয়ে সিভি জমা দিচ্ছেন। সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি নিজের জীবনপঞ্জি জমা করেছেন রিঙ্কু মজুমদার। প্রার্থী হবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়, তবে প্রার্থী হলে জিতবেন কীভাবে, তার স্ট্র্যাটেজি রেডি।
রিঙ্কু জানান, “আমি জীবনে কখনও হারিনি। যদি আমি টিকিট পাই তবে কীভাবে জিতব সেটা আমার চ্যালেঞ্জ। আমার জীবনে সবসময় চ্যালেঞ্জ। ১৮ বছর বয়স থেকে আমি সংসার চালাই। দিল্লির মতো জায়গায় ঘরভাড়া দিতাম। প্রাক্তনের খরচও চালাতাম। আমি চ্যালেঞ্জেটিক সবসময়।”
তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন দিলীপ ঘোষের স্ত্রী। প্রথমেই মেদিনীপুর শহর, তারপর বীজপুর এবং নিউটাউনে লড়তে চেয়েছেন তিনি। ওই জীবনপঞ্জির প্রথমেই তিনি লিখেছেন, তৃণমূল স্তরের এবং সামাজিকভাবেও একজন সক্রিয় নেত্রী তিনি।তিনি বর্তমানে কী কী করেন বা করেছেন, সেই বিষয়টিও ওই জীবনপঞ্জিতে তুলে ধরেন রিঙ্কু মজুমদার।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দলে আমার থেকেও পুরনো। অনেক দিনের কার্যকর্তা। আমি এমএলএ, এমপি হয়ে গেলাম। ওঁর ইচ্ছা হয়েছে আবেদন করেছে। হাজার হাজার লোক আবেদন করেছে। কে প্রার্থী হবেন দল ঠিক করবে।” আদৌ দিলীপ ঘোষের স্ত্রীর আবেদনে দলীয় শীর্ষ নেতৃত্ব সাড়া দিলেন কিনা, এখন এটাই দেখার।

Post Views: 141

Continue Reading

Previous: এআই সামিটে জামা খুলে প্রতিবাদ কংগ্রেস নেতাকর্মীদের, আটক একাধিক
Next: ভোটমুখী বঙ্গে বিপুল কর্মসংস্থান, ৯ হাজার নিয়োগ স্বাস্থ্য দফতরে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.