Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এআই সামিটে জামা খুলে প্রতিবাদ কংগ্রেস নেতাকর্মীদের, আটক একাধিক

এআই সামিটে জামা খুলে প্রতিবাদ কংগ্রেস নেতাকর্মীদের, আটক একাধিক

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
ai-summit.jpg

ওঙ্কার ডেস্ক: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সামিটে জামা খুলে মোদী বিরোধী স্লোগান কংগ্রেস নেতা কর্মীদের। দিল্লিতে আন্তর্জাতিক এআই সম্মেলনে এমন অভিনব প্রতিবাদের কারণে আটক করা হয়েছে একাধিক নেতা কর্মীকে। রাজধানী শহরে এই কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, শুক্রবার নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে মঞ্চের সামনে চলে যান হাত শিবিরের কর্মী সমর্থকরা। সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। প্রায় ১০ জন নেতা কর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষুব্ধরা কিউআর-কোড যুক্ত পাশ ব্যবহার করে এআই সম্মেলনে প্রবেশ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়ায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় পুলিশ। অন্তত ৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর সরব হয়েছে বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে দেশকে অপমান করতেই এই কাণ্ড করেছে কংগ্রেস। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারত গর্বের সঙ্গে আন্তর্জাতিক এআই সম্মেলনের আয়োজন করেছে দেশে। সেখানে প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন ও ভারতের কৃতিত্ব প্রদর্শিত হচ্ছে। এহেন একটি পদক্ষেপকে সম্মান জানানোর পরিবর্তে কংগ্রেস সেখানে সমস্যা তৈরি করতে উঠেপড়ে লেগেছে।’ সেই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়েছেন তিনি। মালব্য লিখেছেন, ‘রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা জামা খুলে প্রতিবাদের নামে এই অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে নেমে পড়েছেন। এই ঘটনা আসলে বিশ্বমঞ্চে ভারতকে দুর্নাম করার অপচেষ্টা।’

Post Views: 208

Continue Reading

Previous: সেনা-কর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ছিলেন সচিব ও কোষাধ্যক্ষও
Next: প্রার্থী হলে কিভাবে জিতবেন, স্ট্র্যাটেজি রেডি দিলীপ ঘরনি রিঙ্কুর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.