Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটমুখী বঙ্গে বিপুল কর্মসংস্থান, ৯ হাজার নিয়োগ স্বাস্থ্য দফতরে

ভোটমুখী বঙ্গে বিপুল কর্মসংস্থান, ৯ হাজার নিয়োগ স্বাস্থ্য দফতরে

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
SWASTHA-BHAVAN.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে বাংলায় বিপুল কর্মসংস্থান। রাজ্য স্বাস্থ্যদফতরে নিয়োগ। ফার্মাসিস্ট থেকে জিএনএম নার্সিং, স্টাফ নার্স থেকে মেডিক্যাল টেকনোলজিস্ট, সর্বত্র একাধিক পোস্টে নিয়োগ সম্পূর্ণ।
স্বাস্থ্যদফতরে সার্কুলার অনুযায়ী ‘জেনারেল নার্সিং মিডওয়াইফারি’ বা জিএনএম নার্সিং পদের জন্য নারী পুরুষ মিলিয়ে ৩ হাজার ৩৬৩টি শূন্যপদের ঘোষণা করা হয়েছিল। সেখানে আবেদন জমা পড়েছিল ৪০ হাজারেরও উপরে। কম্পিউটার টেস্ট, ইন্টারভিউয়ের পর অবশেষে ঘোষণা করা হয়েছে প্যানেল। এ ছাড়াও রাজ্যের প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে একাধিক বিভাগে সব মিলিয়ে ৪১৬ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করেছে স্বাস্থ্য দফতর।
সূত্রের খবর, সরকারি মেডিক্যাল কলেজে ৪৭টি ভিন্ন ভিন্ন বিভাগে প্রায় ৫২২টি শূন্যপদ ছিল। সেখানেই নিয়োগ করা হয়েছে সহকারী অধ্যাপক। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদেও প্রতিটি জেলায় নিয়োগ করা হয়েছে চিকিৎসকদের। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার বা জিডিএমও পদে শূন্যপদ ছিল ১ হাজার ২২৭। ৮ হাজার ৪৯ জন আবেদন করেছিল। তার মধ্যে ১ হাজার ১৩২ জনের প্যানেল প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে শূন্যপদ ছিল ৮০৭টি। আবেদন জমা পড়েছিল ৪ হাজার ২৯৭। দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে প্রতিটি সরকারি হাসপাতালে নিয়োগ করা হবে মেডিক্যাল টেকনোলজিস্ট। পাশাপাশি নতুন চাকরি প্রাপকদের মধ্যে রয়েছেন ২ হাজার ৬১১ জন স্টাফ নার্সও।

Post Views: 132

Continue Reading

Previous: প্রার্থী হলে কিভাবে জিতবেন, স্ট্র্যাটেজি রেডি দিলীপ ঘরনি রিঙ্কুর
Next: আদালতে হাজিরা রাহুল গান্ধীর, কোন মামলায় ডাক পেলেন কংগ্রেস নেতা?

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.