Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আদালতে হাজিরা রাহুল গান্ধীর, কোন মামলায় ডাক পেলেন কংগ্রেস নেতা?

আদালতে হাজিরা রাহুল গান্ধীর, কোন মামলায় ডাক পেলেন কংগ্রেস নেতা?

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
rahul-f.jpg

ওঙ্কার ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী হাজিরা দিলেন আদালতে। শুক্রবার সুলতানপুরে এমপি এমএলএ আদালতে হাজিরা দেন তিনি। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে প্রচারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার জেরে মানহানির মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে।

রিপোর্ট অনুসারে, বিচারকের সামনে এদিন রাহুল গান্ধী নিজের বয়ান রেকর্ড করেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৯ মার্চ। রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেতা বিজয় মিশ্র। তাঁর অভিযোগ, বেঙ্গালুরুতে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন।

এই মামলার শুনানির সময় আদালত কংগ্রেস নেতাকে শুক্রবার সশরীরে হাজিরা দিয়ে বয়ান রেকর্ডের শেষ সুযোগ দেয়। রাহুলের আইনজীবী আদালতে যুক্তি দেন, অভিযোগগুলি মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। রায়বেরেলি লোকসভা কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী। রামচেত নামে এক মুচির সঙ্গে তিনি দেখা করেন। কয়েক মাস আগে যাঁর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এর আগে, রাহুল এক বছর আগে তাঁর দোকানে গিয়ে জুতো সেলাইও করেছিলেন। উল্লেখ্য, এদিন, রাহুল গান্ধী যখন আদালতে হাজিরা দেন, সেই সময় আদালত কক্ষের বাইরে জড়ো হয়েছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Post Views: 190

Continue Reading

Previous: ভোটমুখী বঙ্গে বিপুল কর্মসংস্থান, ৯ হাজার নিয়োগ স্বাস্থ্য দফতরে
Next: স্বামীকে খুনের হুমকি, ভাইরাল অডিও–ভিডিও ঘিরে চাঞ্চল্য মোহনপুরে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.