Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • আওয়ামী লীগকে বাদ দিয়ে বৃহস্পতিবার ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে বাংলাদেশের নির্বাচন কমিশন

আওয়ামী লীগকে বাদ দিয়ে বৃহস্পতিবার ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে বাংলাদেশের নির্বাচন কমিশন

Online Desk ডিসেম্বর 11, 2025
ecb.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস আগেই জানিয়েছিলেন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। সে দেশের নির্বাচন কমিশনও প্রস্তুতি শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এ বারের সাধারণ নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার দল আওয়ামী লীগ।

২০২৪ সালের ছাত্র জনতার বিক্ষোভের পর দেশ ছেড়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর সে দেশের অন্তর্বর্তী সরকার সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে নির্বাচন কমিশন মুজিবের দলের নিবন্ধন বাতিল করে দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই প্রথম বাংলাদেশের নির্বাচনে বাদ দেওয়া হল আওয়ামী লিগকে। যদিও এর আগে বাংলাদেশের প্রাক্তন শাসকদল দুবার নির্বাচনে অংশ গ্রহণ করেনি। তবে সেক্ষেত্রে তারা ভোট বয়কট করেছিল। ১৯৮৮ এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিল আওয়ামী লীগ।

অন্য দিকে নিজেরা আগে থেকে নির্বাচন প্রসঙ্গে কড়া অবস্থান নিলেও কার্যক্ষেত্রে তার কোনও প্রতিফলন দেখাতে পারেনি আওয়ামী লীগ। দলের এক নেতার দাবি, বৃহস্পতিবার নির্ঘণ্ট প্রকাশ হলেও শেষ পর্যন্ত নির্বাচন হবে না। ইউনুসকে নিশানা করে তিনি বলেন, মহম্মদ ইউনুস ষড়যন্ত্র করে নির্বাচন রদ করে ক্ষমতায় থেকে যাবেন। প্রসঙ্গত, আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন রুখে দেওয়ার যে হুঙ্কার এতদিন আওয়ামী লিগের নেতারা দিচ্ছিল, বাস্তবে রাজপথে তাঁদেরকে সেই আন্দোলনে দেখা যায়নি।

Post Views: 161

Continue Reading

Previous: রাজ্যে বহুতলে ভোট কেন্দ্র করা নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন; জেলায় জেলায় শুরু করেছে সমীক্ষা জেলা প্রশাসন
Next: ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা, পর পর দু’টি ‘হিট’ ধারাবাহিকের কোন পথ অনুসরণ করছেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.