Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলাদেশ থেকে পালিয়ে এসে ,মুর্শিদাবাদে আটক আওয়ামী লীগ নেতা

বাংলাদেশ থেকে পালিয়ে এসে ,মুর্শিদাবাদে আটক আওয়ামী লীগ নেতা

Online Desk আগস্ট 12, 2024
20240812_183234.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে পালাবদলের পর সে দেশ থেকে পালিয়ে ,ভারতে আশ্রয় নিতে এসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। ধৃত যুবক বাংলাদেশের বিদায়ী শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্র লীগের , জেলা সাধারণ সম্পাদক ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে- ধৃত ওই যুবকের নাম আব্দুল কাদির ,বয়স ২৭ বছর। বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়।
চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বাতিল এবং বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরও সেখানে অশান্তি এবং হানাহানি থামেনি। অভিযোগ হাসিনার রাজনৈতিক দল, আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের বাড়িতে বেছে বেছে হামলা করা হচ্ছে।
আওয়ামী লীগের ছাত্র নেতা আব্দুল কাদির নিজের প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে পালিয়ে প্রায় ৬০০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এসে ধরা পড়ে যান।
জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন- বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পরেই ছাত্র লীগের ওই নেতা গত ৬ অগস্ট নারায়ণগঞ্জের নিজের বাড়ি থেকে পালিয়ে যান। এরপর লুকিয়ে বিভিন্ন যানবাহনে চেপে কোনও রকমে প্রাণ বাঁচিয়ে মুর্শিদাবাদের সীমান্তবর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এসে পৌঁছান।
পুলিশের ওই আধিকারিক আরও জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র লীগের ওই নেতা জানিয়েছেন কারও যাতে সন্দেহ না হয় সেই কারণে সম্পূর্ণ বিপরীত একটি পথ ধরে সে বাংলাদেশ থেকে ভারতের পথে পাড়ি দিয়েছিল। প্রায় ৬০০ কিলোমিটারে পথ পাড়ি দেওয়ার জন্য সে সাঁতার কেটে বাংলাদেশের একাধিক নদী-নালা পার হয়েছে। এরপর ভারত বাংলাদেশ সীমান্তে এসে একটি নৌকায় চেপে বসেন ছাত্র লীগের নেতা আব্দুল কাদির।
পুলিশ সূত্রের খবর- পদ্মা নদী পার হয়ে রঘুনাথগঞ্জ থানা এলাকায় প্রবেশ করার সময় চর পিরোজপুর এলাকায় বিএসএফের হাতে ধরা পড়ে যান আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ওই নেতা।

Post Views: 62

Continue Reading

Previous: ‘সাত দিনে পুলিশ না পারলে, সিবিআইকে তদন্তভার’,আর জি করকাণ্ডে বড় ঘোষণা মমতার
Next: কর্মবিরতিতে অনড় চিকিৎসকেরা, ব্যাহত চিকিৎসা পরিষেবা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.