Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • জনযুদ্ধের ডাক হাসিনার, দু’দিন দেশজুড়ে একাধিক কর্মসূচি আওয়ামী লীগের

জনযুদ্ধের ডাক হাসিনার, দু’দিন দেশজুড়ে একাধিক কর্মসূচি আওয়ামী লীগের

Online Desk জুলাই 17, 2025
hasina-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সাধারণ মানুষকে জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছিলেন। সেই একই সুরে এবার বাংলাদেশের পরিত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ডাক দিলেন। হাসিনার জন্মভূমি গোপালগঞ্জ এ অশান্তি ও হত্যার ঘটনার পর বুধবার মধ্যরাতে তিনি বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশে এই বার্তা দেন।

মহম্মদ ইউনুসের সরকারকে উৎখাত করতে হাসিনা এদিন মাঝরাতে এক ভিডিও বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশে রাজনৈতির অধিকার, গণতন্ত্র, মানবাধিকার হরণের বিষয়ে আন্তর্জাতিক দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। ঠিক কী হয়েছে গোপালগঞ্জে? বাংলাদেশের গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার জন্মস্থান। সেখানেই রয়েছে শেখ মুজিবুর রহমানের কবর। অভিযোগ, সেই কবর বুধবার ভাঙার চেষ্টা করেছিল জাতীয় নাগরিক পার্টির কর্মী সমর্থকরা। যাতে বাধা দেন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের কর্মীরা। শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশের সেনা বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। সেনার গুলিতে মৃত্যু হয় সাত জন আওয়ামী লীগের কর্মী সমর্থকের।

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ইতিমধ্যে গোটা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের দাক দিয়েছে। একটি বিবৃতিতে দলটি বলেছে, ‘খুনি-জঙ্গি-সন্ত্রাসী-অবৈধ-ফ্যাসিস্ট ইউনূস সরকার, তার বখে যাওয়া কিশোর গ্যাং বাহিনী কর্তৃক পূণ্যভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের উপর নির্বিচারে-নিষ্ঠুরভাবে গুলিবর্ষণের মাধ্যমে ১৮ জনকে হত্যা, কয়েক শতাধিক আহত হওয়ার প্রতিবাদে এবং দেশধ্বংসকারী মাফিয়া-জালেম গোষ্ঠী ইউনূসকে চিরতরে উৎখাত করার লক্ষ্যে আসন্ন ‘ যমুনা ঘেরাও ‘ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছে- ১৭ জুলাই: দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৮ জুলাই: দেশব্যাপী শোক মিছিল, গায়েবানা জানাজা, শহিদের জন্য দোয়া এবং সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা।’

Post Views: 165

Continue Reading

Previous: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে তীব্র প্রতিক্রিয়া বাংলায়, প্রতিবাদের সুর শিল্পী-অভিনেতাদের গলায়, শাসকদলের দিকেই আঙুল বিজেপি নেতার
Next: টিআরপি তালিকায় এই সপ্তাহেও বাজিমাত স্টার জলাসার, প্রথম স্থান ছাড়ল না ‘পরশুরাম’

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.