Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য স্থগিত করল ইরান

খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য স্থগিত করল ইরান

Online Desk মার্চ 4, 2026
khameni.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। পারস্য দেশটির ওই নেতার মৃত্যুর পর ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। খামেনেই এর শেষকৃত্যের জন্য দিনক্ষণ ঠিক হয়ে থাকলেও তা পিছিয়ে দিল ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

রিপোর্ট অনুসারে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে। সর্বোচ্চ নেতার শেষকৃত্যে বিশাল জনসমাগম হবে, সেই সম্ভাবনা থেকে খামেনেই এর রাষ্ট্রীয় শেষকৃত্য পিছানো হয়েছে। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার অর্থাৎ ৪ মার্চ সন্ধ্যায় রাজধানীতে খামেনেই এর রাষ্ট্রীয় শেষকৃত্য হওয়ার কথা ছিল। সংবাদ মাধ্যমে সম্প্রচারে বলা হয়েছে, ‘শহিদ ইমামের বিদায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, গত শনিবার ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। সেই হামলায় তেহরানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আয়াতুল্লাহ আলি খামেনেই ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন খামেনেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এর তথ্য অনুসারে, ইজরায়েলি ও মার্কিন হামলায় ৭৮৭ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তেহরান জানিয়েছে, মিনাবে একটি গার্লস স্কুলে হামলায় ১৬৫ জনের মৃত্যু হয়েছে।

Post Views: 132

Continue Reading

Previous: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় বিষাক্ত গ্যাসে মৃত্যু একই পরিবারের ৪ জনের
Next: ইরানের উপর হামলা চালিয়ে যাওয়ার ট্রাম্পের পক্ষেই রায় দিল মার্কিন সেনেট

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.