Skip to content
নভেম্বর 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিনোদন
  • এবার নিশানায় আয়ুষ্মান খুরানা, লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নামে কোটি টাকা দাবি করে হুমকি! তদন্তে মুম্বই পুলিশ

এবার নিশানায় আয়ুষ্মান খুরানা, লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নামে কোটি টাকা দাবি করে হুমকি! তদন্তে মুম্বই পুলিশ

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T151612.274.webp

অর্পিতা মুখার্জী: এবার হুমকির নিশানায় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর কাছে কোটি কোটি টাকা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকিদাতা নিজেকে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। একটি অডিয়ো বার্তার মাধ্যমে ওই হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে হুমকিদাতা সত্যিই বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, তা এখনও নিশ্চিত নয়। তদন্তকারীরা অডিয়ো বার্তার কণ্ঠস্বরের সঙ্গে নিজেদের কাছে থাকা নথির তুলনা করে দেখছেন। কণ্ঠস্বর মিলিয়ে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, হুমকিদাতার পরিচয় যাচাই করা হচ্ছে। বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে তার সত্যিই কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেননি আয়ুষ্মান খুরানা। অভিনেতার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুমকিদাতার পরিচয় প্রকাশ করতে নারাজ পুলিশ। ঠিক কত টাকা দাবি করা হয়েছে, সে ব্যাপারেও বিস্তারিত জানায়নি তারা।

এর ঠিক আগের দিন, মঙ্গলবার বলিউডের আর এক অভিনেতা তুষার কপূরের কাছেও হুমকি ফোন এসেছিল। তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়। ফোনের ওপার থেকে লরেন্স বিশ্নোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়। তবে প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকদের সন্দেহ, পুরোটাই ভুয়ো। অর্থাৎ বিশ্নোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে পরিচয় দিলেও তা মিথ্যা। আয়ুষ্মানের ক্ষেত্রেও একই ধরনের ভুয়ো হুমকি দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হামলার মুখে পড়েছিলেন টাইগার শ্রফ। ফুটবল ক্লাব থেকে গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তিনি গুরুতর চোট না পেলেও গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালক ও আরও এক ব্যক্তি।

Continue Reading

Previous: আপনার কি প্রচুর চুল ঝরে পড়ছে? শীতকাল এলেই কি বাড়ে এই সমস্যা? জেনে নিন সমাধানের উপায় :

সম্পর্কিত গল্প

gfhj.png

আপনার কি প্রচুর চুল ঝরে পড়ছে? শীতকাল এলেই কি বাড়ে এই সমস্যা? জেনে নিন সমাধানের উপায় :

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T142346.810.webp

১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, সুপ্রিম কোর্টের নির্দেশ – ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T135203.462.webp

পানাগড়ে রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ, শোকের ছায়া এলাকায়

Online Desk নভেম্বর 4, 2026

You may have missed

New-Project-2026-11-04T151612.274.webp

এবার নিশানায় আয়ুষ্মান খুরানা, লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নামে কোটি টাকা দাবি করে হুমকি! তদন্তে মুম্বই পুলিশ

Online Desk নভেম্বর 4, 2026
gfhj.png

আপনার কি প্রচুর চুল ঝরে পড়ছে? শীতকাল এলেই কি বাড়ে এই সমস্যা? জেনে নিন সমাধানের উপায় :

Online Desk নভেম্বর 4, 2026
Rustic-Kadhai-Paneer-Curry-Feast.png

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদের লোভনীয় কড়াই পনির! রইল সহজ রেসিপি

Online Desk নভেম্বর 4, 2026
hjli.png

দীপাবলিতে বাজি পোড়াতে গিয়ে হাত-পা পুড়ে গেলে কী করবেন? জেনে নিন প্রাথমিক চিকিৎসার জরুরি উপায়:

Online Desk নভেম্বর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.