Skip to content
নভেম্বর 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, সুপ্রিম কোর্টের নির্দেশ – ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, সুপ্রিম কোর্টের নির্দেশ – ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T142346.810.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে আগামী ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে। বুধবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তাঁকে রক্ষাকবচও দিয়েছে শীর্ষ আদালত। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

টুলুর বিরুদ্ধে রাজস্ব তছরুপ, ভুয়ো রসিদ তৈরির মতো অভিযোগে মামলা করেছে পুলিশ। ভুয়ো রসিদ বা ডুপ্লিকেট কার্বন রিসিট চক্রে তাঁর নাম জড়িয়েছে। এই মামলার তদন্তে ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে মূল অভিযুক্ত হিসেবে তাঁর নাম রয়েছে। পুলিশের দাবি, অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি পলাতক। তদন্তকারীদের অনুমান, বর্তমানে তিনি দুবাইয়ে রয়েছেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানিতে টুলুর আইনজীবী মুকুল রোহতগি জানান, রক্ষাকবচ পেলেই তাঁর মক্কেল দেশে ফিরতে পারবেন। তাঁর অভিযোগ, পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর মক্কেলের বিরুদ্ধে পদক্ষেপ করছে। তিনি বলেন, টুলু দাউদ ইব্রাহিম নন। দুবাইয়ে বৈধভাবেই ব্যবসা করছেন তিনি।

এরপর বিচারপতি দীপঙ্কর দত্ত এবং শীল নাগুর বেঞ্চ রাজ্যের বক্তব্য জানতে চায়।

বুধবার রাজ্যের তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে আশ্বাস দেন, টুলু দেশে ফিরলে আপাতত তিন সপ্তাহ পুলিশ তাঁকে গ্রেফতার করবে না। তদন্ত যেমন চলছে, তেমনই চলবে। তবে তিনি আদালতে এও জানান, দেশে ফিরে টুলু যাতে মামলার সাক্ষীদের প্রভাবিত করতে বা তথ্যপ্রমাণ নষ্ট করতে না পারেন, তার নির্দেশ দেওয়া হোক।

রাজ্যের বক্তব্য শোনার পর টুলুকে রক্ষাকবচ দিয়ে দেশে ফেরার সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।

Continue Reading

Previous: পানাগড়ে রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ, শোকের ছায়া এলাকায়
Next: দীপাবলিতে বাজি পোড়াতে গিয়ে হাত-পা পুড়ে গেলে কী করবেন? জেনে নিন প্রাথমিক চিকিৎসার জরুরি উপায়:

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-04T151612.274.webp

এবার নিশানায় আয়ুষ্মান খুরানা, লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নামে কোটি টাকা দাবি করে হুমকি! তদন্তে মুম্বই পুলিশ

Online Desk নভেম্বর 4, 2026
gfhj.png

আপনার কি প্রচুর চুল ঝরে পড়ছে? শীতকাল এলেই কি বাড়ে এই সমস্যা? জেনে নিন সমাধানের উপায় :

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T135203.462.webp

পানাগড়ে রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ, শোকের ছায়া এলাকায়

Online Desk নভেম্বর 4, 2026

You may have missed

New-Project-2026-11-04T151612.274.webp

এবার নিশানায় আয়ুষ্মান খুরানা, লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নামে কোটি টাকা দাবি করে হুমকি! তদন্তে মুম্বই পুলিশ

Online Desk নভেম্বর 4, 2026
gfhj.png

আপনার কি প্রচুর চুল ঝরে পড়ছে? শীতকাল এলেই কি বাড়ে এই সমস্যা? জেনে নিন সমাধানের উপায় :

Online Desk নভেম্বর 4, 2026
Rustic-Kadhai-Paneer-Curry-Feast.png

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদের লোভনীয় কড়াই পনির! রইল সহজ রেসিপি

Online Desk নভেম্বর 4, 2026
hjli.png

দীপাবলিতে বাজি পোড়াতে গিয়ে হাত-পা পুড়ে গেলে কী করবেন? জেনে নিন প্রাথমিক চিকিৎসার জরুরি উপায়:

Online Desk নভেম্বর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.