Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেদারনাথ-বদ্রীনাথে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা! ধর্মীয় পবিত্রতা রক্ষায় এই সিদ্ধান্ত মন্দির কমিটির

কেদারনাথ-বদ্রীনাথে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা! ধর্মীয় পবিত্রতা রক্ষায় এই সিদ্ধান্ত মন্দির কমিটির

Online Desk জানুয়ারি 26, 2026
kedernath.jpg

ওঙ্কার ডেস্কঃ এবার থেকে কেদারনাথ-বদ্রীনাথ দর্শন করতে পারবেন কেবল হিন্দু ধর্মাবলম্বীরই! এই তীর্থস্থানে এবার থেকে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে। বর্তমানে এই বিষয়টি প্রস্তাবেড় পর্যায়ে রয়েছে। তবে জানা গিয়েছে, খুব শিগগির এই নিয়ম ঘোষণা করা হবে। ‘ধর্মীয় পবিত্রতা’ রক্ষায় মন্দির কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, উত্তরাখণ্ড কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটি নিয়ন্ত্রিত তীর্থস্থানের ৪৫টি মন্দিরেই অ-হিন্দু প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে। নতুন নিয়মের বিষয়টি নিশ্চিত করেছেন বিকেটিসি সভাপতি এবং বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদী। তিনি জানান, মন্দির কমিটির আওতাধীন সমস্ত মন্দিরে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ হবে। মন্দির কমিটির আগামী সাধারণ সভায় এই প্রস্তাব পাস হবে। এরপরেই এটা নিয়মে পরিণত হবে।
হেমন্ত দ্বিবেদীর দাবি করেছেন, মন্দিরগুলিতে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ, এই প্রথা অনেক পুরোনো। কিন্তু রাজ্যে যখন বিজেপি শাসন ছিল না, তখন এই বিষয়ে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সেকারণে পুরোনো প্রথাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সূর্যকান্ত ধাসমানা বিজেপির নেতার তথা বিজেপির এই পদক্ষেপকে রাজনৈতিক কৌশল বলে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, রাজ্যের আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই কেদার-বদ্রী নিয়ে এই ঘোষণা করা হয়েছে। কারণ সূর্যকান্ত ধাসমানার বক্তব্য, অ-হিন্দুরা এমনিতেই এই মন্দিরগুলিতে প্রবেশ করেন না। ফলে আলাদা করে বিজেপির এই নিষেধাজ্ঞার প্রয়োজনহীন।
সূত্রের খবর, চলতি বছর পুণ্যার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে আগামী ২৩ এপ্রিল। আর মন্দিরে অহিন্দু প্রবেশের বিষয় মন্দির কর্তৃপক্ষ নিশ্চিত করবে আগামী শিবরাত্রির দিন। তাই মনে করা হচ্ছে, কেদারনাথ-বদ্রীনাথে অ-হিন্দু প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টিকে মন্দির খোলার আগেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।

Post Views: 168

Continue Reading

Previous: চুঁচুড়ার ‘আরোগ্য’-এর দ্বিতীয় ভবন, বৃদ্ধাদের স্বস্তির অন্যতম নিবাস
Next: ‘বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র’: ভারতের সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.