Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হিন্দু তরুণীর জন্মদিনে উপস্থিত ২ মুসলিম বন্ধু, ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে মারধর বজরং দলের

হিন্দু তরুণীর জন্মদিনে উপস্থিত ২ মুসলিম বন্ধু, ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে মারধর বজরং দলের

Online Desk ডিসেম্বর 29, 2025
bajrang-dol.jpg

ওঙ্কার ডেস্কঃ বজরং দলের দৌরাত্ম্য। হিন্দু তরুণীর জন্মদিনে ২ মুসলিম যুবক আমন্ত্রিত থাকায় ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে বেধড়ক মারধর করা হল। গত শনিবারের ঘটনা। বরেলির প্রেম নগরের একটি ক্যাফেতে নিজের ২০ বছরের জন্মদিন পালন করছিলেন বিএসসি নার্সিং-এর এক ছাত্রী। সেখানে উপস্থিত ছিলেন তাঁর ৯ জন বন্ধু। তারমধ্যে ৫ জন তরুণী ও ৪ জন তরুণ। আমন্ত্রিতদের তালিকায় দুজন মুসলিম যুবক থাকায় চড়াও হয় বজরং দলের প্রায় ১২ জন সদস্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
ভিডিওতে দেখা গিয়েছে, বজরং দলের সদস্যরা ক্যাফেতে ঢুকে এক তরুণকে চড় মারে এবং অন্যজনকে টেনে এনে বেধড়ক মারধর শুরু করে। আক্রান্তদের বাঁচাতে গেলে এক তরুণীর ওপরও চড়াও হয় বজরং দলের সদস্যরা। অভিযোগ উঠেছে, মারধরের জেরে এক মুসলিম তরুণের হাড় ভেঙে গিয়েছে।
আক্রান্ত নার্সিং ছাত্রীর দাবি, ‘ওরা এসে ‘লাভ জিহাদ’-এর ভিত্তিহীন দাবি তুলে হুজ্জুতি শুরু করে। আমার বন্ধুদের হেনস্থা ও মারধর করা হয়েছে।’ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, বজরং দলের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে আক্রান্ত দুই যুবক এবং ক্যাফের এক কর্মীকে ‘শান্তিভঙ্গের’ অভিযোগে জরিমানা করে পুলিশ। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলে বাধ্য হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।
অন্যদিকে, বরেলির এসপি মানস পারিক জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কেন প্রাথমিক পদক্ষেপ করা হয়নি, সে বিষয়ে অফিসারের কাছে জবাব চাওয়া হয়েছে।

Post Views: 216

Continue Reading

Previous: মেক্সিকোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১৩ জনের, আহত ৯৮
Next: ক্যানিং-এ এমএলএ স্টেডিয়ামে পদপৃষ্টের ঘটনা; জখম এক শিশু সহ সাতজন

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.