Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুকুর,চাষের জমি থেকে ব্যালট বক্স উদ্ধার

পুকুর,চাষের জমি থেকে ব্যালট বক্স উদ্ধার

Online Desk জুলাই 9, 2023
20230709_195125.jpg

নিজস্ব সংবাদদাতা:পঞ্চায়েত নির্বাচন হয়েছে শনিবার । আর রবিবার রাজ্যের বিভিন্ন জেলার পাট ক্ষেত, সবজি বাগান ,পুকুর থেকে উদ্ধার হচ্ছে ব্যালট বক্স।চাঞ্চল্য রাজ্যজুড়ে। শনিবার গভীর রাত পর্যন্ত রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলার বেশ কিছু বুথে ছিলো টানটান উত্তেজনা, লুট হয়ে গিয়েছিল ব্যালট বক্স,
কোথাও আবার ছাপ্পা ভোটের খবর করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিলো সংবাদ কর্মীদের।
রবিবার সকাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সদর ব্লকের পাহাড়পূর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের হাকিম পাড়ায়।উল্লেখ্য, এই অঞ্চলের একটি বুথ থেকে তিনটি ব্যালট বক্স শনিবার রাতেই লুট করে নিয়ে গিয়েছিল কিছু মুখ ঢেকে আশা যুবকের দল।
রবিবার সকালে এলাকাবাসী লক্ষ্য করে পাট ক্ষেত এবং পানা পুকুরে পরে আছে ব্যালট বক্স,। এর পরেই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ স্থানীয়দের সাহায্যে একটি পঞ্চায়েত, একটি পঞ্চায়েত সমিতির ভোট বাক্স উদ্ধার করলেও তৃতীয়টির বেলা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায় নি।
একই চিত্র দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। পুকুর থেকে উদ্ধার হলো ব্যালট বক্স।। শনিবার ভোটের পর বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারাণীপুর স্কুলের ২৪১নম্বর বুথের ব্যালট বক্স নিয়ে ভোট কর্মীরা যখন স্ট্রং রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতী সেগুলো লুট করে পাশের পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। রবিবার সকালে পুকুর থেকে সেই ব্যালট বক্স উদ্ধার করা হয় । শনিবার রাজ্য জুড়ে ভোট লুট , ছাপ্পা দেওয়ার দেওয়ার অভিযোগ বার বার উঠে আসছিল বিরোধীদের মুখ থেকে।ব্যালট বক্স উদ্ধারের ঘটনা কার্যত সেই অভিযোগকেই সিলমোহর দিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Post Views: 94

Continue Reading

Previous: #WBPanchayatElection2023 গ্রাউন্ড জিরোর রিপোর্ট নিয়ে দিল্লি গেলেন রাজ্যপাল
Next: #WBPanchayatElection2023 সোমবার রাজ্যে পঞ্চায়েতের পুনর্নির্বাচন

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.