Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সম্প্রীতির দুর্গাপুজো বালুরঘাটের পঞ্চগ্রামে

সম্প্রীতির দুর্গাপুজো বালুরঘাটের পঞ্চগ্রামে

Online Desk অক্টোবর 2, 2023
20231002_175754.jpg

শঙ্কু কর্মকার,দক্ষিণ চব্বিশ পরগনা: কথায় আছে ” ধর্ম যার যার পুজো সবার ” সেই বৈচিত্রই বিগত ৩৫বছর ধরে দেখতে পাওয়া গেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের পঞ্চগ্রামে। এখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষজন মিলেমিশে দীর্ঘ এই তিনদশকের উপর দুর্গা পুজো করে থাকেন। যা এই বাংলার সনাতন পুজোর সম্প্রীতির এক অনন্য নজীর।
গ্রামের বর্তমান দুই পুজো উদ্যোক্তা সঞ্জয় চক্রবর্তী ও সৈয়দ রহমত আলী জানিয়েছেন, আগে এই গ্রামে কোন পুজো হতো না।তাই পুজোর সময় কাজের সূত্রে বাইরে থাকা গ্রামবাসীরা ছুটিতে গ্রামে এলেও এলাকায় কোন পুজো না হওয়ায় তারা পুজোর আমেজ ও আনন্দ থেকে বঞ্চিত হতেন।
সেদিকে লক্ষ রেখেই ৩০_ ৩৫ বছর আগে গ্রামের সঞ্জয় রাহা ও খলিশ্রুতের নেতৃত্বে দুই সম্প্রদায়ের মানুষ মিলে দুর্গাপুজো শুরু করেন। তখন থেকে আজ অবধি দুই সম্প্রদায়ের মানুষজন মিলেই পুজো পরিচালনা করে আসছেন। চাঁদা তোলা থেকে প্যান্ডেল গড়া ও অনান্য কাজে অংশ গ্রহণ করার মধ্যে দিয়েই দুই সম্প্রদায়ের এই সম্প্রীতির পুজো জেলার মানুষের নজর কেড়েছে। যা এখন সরকারি পর্যায়েও স্বীকৃতি ও সরকারি সাহায্য আদায় করে নিতে সক্ষম হয়েছে । উদ্যোক্তারা জানিয়েছেন পুজো উপলক্ষে এই গ্রামে চারদিন ধরে চলে বিরাট মেলা ও সাংষ্কৃতিক পালা গানের অনুষ্ঠান। যা এই গ্রামের দুই সম্প্রদায়ের মানুষজন মিলে মিশে আনন্দে উপভোগ করেন। এরপর বিসর্জনের ঘন বেদনার মধ্যেও দুই সম্প্রদায়ের মানুষজন তাকিয়ে থাকে আগামী বছর মা দুর্গার আগমনের দিকে।

Post Views: 102

Continue Reading

Previous: শুভেন্দু ,অভিষেকের নাটক দেখে হাঁপিয়ে গেছে মানুষ:নওশাদ
Next: লাগাতার বৃষ্টির মধ্যেই,ছাড়া হচ্ছে ১ লক্ষ কিউসেক জল,প্লাবনের আশঙ্কা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.