Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর ক্ষমতা খাটো করছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ক্ষমতা খাটো করছে বাংলাদেশ

Online Desk জানুয়ারি 25, 2025
SDERF.png

ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সে দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেটে ফেলার কথা বলা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাড়ানো হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা। হাসিনা সরকার পতনের পর অন্তবর্তী সরকারের দায়িত্ব নিয়েই সে দেশের সংবিধান সংস্কারের লক্ষ্যে একটি কমিটি গঠন করেন মুহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই কমিটি মনে করছে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা কমিয়ে দেওয়া উচিত। তাঁরা চাইছেন, রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে একটা ভারসাম্য আনতে। তবে ভারসাম্যের চিত্রটি ঠিক কেমন তা অবশ্য জানা যায়নি বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’য় প্রকাশিত এই খবরে। ওই প্রতিবেদনে ‘প্রথম আলো’ জানিয়েছে, ক্ষমতার ভারসাম্য নিয়ে রাজনৈতিক দলগুলি সহমত প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাইছে আগামী মাসে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসতে।
বাংলাদেশের চলতি নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী ও দেশের প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই কাজ করতে হয় সে দেশের রাষ্ট্রপতিকে। এ ক্ষেত্রে কমিশন প্রস্তাব দিয়েছে, আরও কিছু সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই যাতে রাষ্ট্রপতি নিজে সিদ্ধান্ত নিতে পারেন। এমন কি, জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর সুপারিশ করেছে কমিশন। এছাড়া, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগকে নিয়ে একটি ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন। ওই কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতেই যাতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, সে প্রস্তাবও দিয়েছে সংবিধান সংস্কার কমিশন।

Post Views: 109

Continue Reading

Previous: গোয়ালপোখরে ভোট দিতে লম্বা লাইনে কচিকাঁচারা, ব্যাপারটা ঠিক কী?
Next: তিলক বর্মার ব্যাটে কিস্তিমাত চেন্নাইয়ে, সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.