Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • বিধানসভার আগে জনসংযোগে জোর, ‘বাংলা বাঁচাও যাত্রা’ সিপিএমের

বিধানসভার আগে জনসংযোগে জোর, ‘বাংলা বাঁচাও যাত্রা’ সিপিএমের

Online Desk নভেম্বর 19, 2025
cpim.jpg

ওঙ্কার ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে পিছিয়ে নেই বাংলার প্রাক্তন শাসকদল সিপিআইএম। আগামী ২৯ নভেম্বর থেকে বাম দলটি শুরু করতে চলেছে ‘বাংলা বাঁচাও যাত্রা’। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়ে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে শেষ হবে লাল পার্টির এই যাত্রা।

‘বাংলা বাঁচাও যাত্রার’ মাধ্যমে মানুষের সঙ্গে সংযোগ গড়ে তোলা যেমন লক্ষ্য, তেমনই সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি যে বঞ্চনা তার বিরুদ্ধে আওয়াজ তোলাও এই কর্মসূচির উদ্দেশ্য। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘বিশ্বাস রয়েছে মানুষের সাড়া পাবো। অতীতেও পেয়েছি। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার। এই কর্মসূচি সেই প্রয়াসের একটি অংশ।’ সিপিএম সূত্রের খবর, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের দাবি এই কর্মসূচিতে থাকবে। থাকবে গিগ শ্রমিক, রেগা শ্রমিকের দাবিও। ক্ষুদ্র ঋণের জাল থেকে মহিলাদের বাঁচানোর দাবিও তোলা হবে বাংলা বাঁচাও যাত্রা থেকে।

সিপিআই(এম) এর এক নেতার কথায়, ‘এই কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে যোগাযোগ করা হবে। মতবিনিময় হবে।‘ কর্মসূচির যে নির্ঘন্ট আলিমুদ্দিনের তরফে প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর যাত্রার একেবারে শেষের দিকে উত্তর ২৪ পরগনা জেলা পরিক্রমা করা হবে। সে সময় নৈহাটি অঞ্চলে চটকলগুলির শ্রমিকদের সঙ্গে সংযোগ করা হবে।

Post Views: 127

Continue Reading

Previous: একটি গাছেই ধরেছে হাজারটি কলা, মিরাকেল করলেন নদীয়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী
Next: অন্ধ্রের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু মাদবি হিদমার; কী কারণে কেন্দ্রীয় মন্ত্রকের মাথা ব্যাথার কারণ ছিল এই ‘ছায়ামূর্তি’

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.